Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

West Bengal

2 years ago

Sandeshkhali: সন্দেশখালি, ছয় সদস্যের উচ্চ ক্ষমতাসম্পন্ন দল পাঠাল কেন্দ্র

Sandeshkhali, a high-powered team of six members was sent by the Centre
Sandeshkhali, a high-powered team of six members was sent by the Centre

 

কলকাতা, ১৫ ফেব্রুয়ারি: জাতীয় মহিলা কমিশন ইতিমধ্যে একবার সন্দেশখালি ঘুরে এসেছে। ফের কমিশন আর একবার যাওয়ার কথা ঘোষণা করেছে বৃহস্পতিবার। এর মধ্যেই, সন্দেশখালি নিয়ে আরও তদন্তের জন্য ছয় সদস্যের উচ্চ ক্ষমতাসম্পন্ন দল পশ্চিমবঙ্গে পাঠাল কেন্দ্র।

এই দলের দুই সদস্য অন্নপূর্ণা দেবী এবং সাগিতা যাদব এদিন এসে নিউ টাউনের একটি নামী হোটেলে এসে ওঠেন। বিজেপি-র তরফে এ খবর জানিয়ে বলা হয়, রাতেই চলে আসবেন দলের অপর চার সদস্য সুনীতা দুগ্গাল, প্রতিমা ভৌমিক, ব্রিজ লাল এবং কবিতা পোদ্দার। এখন পর্যন্ত ঠিক আছে শুক্রবার সকালে তাঁরা সন্দেশখালি যাবেন। সঙ্গে থাকবেন দলের রাজ্য সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল।

প্রসঙ্গত, শাহজাহান শেখের বাড়িতে তল্লাশিকে কেন্দ্র করে মাস খানেক আগে অশান্তির শুরু। গত চারদিন ধরে কার্যত জ্বলছে সন্দেশখালি। শাহজাহান শেখ ও তাঁর দুই সাগরেদ শিবু হাজরা ও উত্তম সর্দারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন এলাকার মহিলারা। তাঁদের অভিযোগ, দিনের পর দিন তাঁর উপর অকথ্য অত্যাচার চালানো হয়েছে। পুলিশের দ্বারস্থ হয়েও লাভ মিলত না বলেই অভিযোগ। এই অভিযোগ প্রকাশ্যে আসতেই তোলপাড় রাজ্য-রাজনীতি।

You might also like!