West Bengal

2 years ago

North 24 Parganas:প্রতারকের ক্ষপ্পরে পড়ে খোয়া গেল লক্ষাধিক টাকা, ধারাল অস্ত্রের আঘাতে জখম যুবক

Young man injured by sharp weapon
Young man injured by sharp weapon

 

কুলতলি, ১ অক্টোবর : সোনার ঠাকুর কিনতে এসে প্রতারকদের হাতে আক্রান্ত এক ব্যক্তি ৷ তাকে ধারালো অস্ত্রের কোপ মারা হয় ৷ আক্রান্তের নাম অসীম হাওলাদার ৷ তিনি উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ার বানীপুর এলাকার বাসিন্দা ৷ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুলতলি থানার পুলিশ ৷ উদ্ধার করে কুলতলি ব্লক হাসপাতালে নিয়ে আসা হলে তার অবস্থার অবনতি হওযায় তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

কুলতলি এলাকায় দীর্ঘদিন ধরেই সোনার ঠাকুর বিক্রির নামে একাধিক প্রতারণার চক্র সক্রিয় ৷ অনেকেই প্রতারিত হচ্ছেন দিনের পর দিন ৷ গত মাসেই একটি প্রতারণা চক্রকে হাতেনাতে ধরে কুলতলি থানার পুলিশ ৷ এদিন ফের একই ঘটনা ঘটায় এলাকায় উত্তেজনা ছড়ায় ৷ পুলিশ ও আক্রান্তের সূত্রে জানা গিয়েছে হাবড়ার বাসিন্দা অসীম হাওলাদারের সাথে কুলতলির জালাবেড়িয়ার বাসিন্দা আরিফ শেখের সাথে সোশাল মিডিযায় পরিচয় হয় ৷ আরিফ শেখ সোনার ঠাকুর বিক্রির টোপ দেয় ৷ কয়েকদিন আগে কুলতলিতে এসে সোনার ঠাকুর দেখেও যান অসীমবাবু ৷ এদিন তার কেনার কথা ছিল ৷ সেইমত ব্যাগে লক্ষাধিক টাকা নিয়ে তিনি কুলতলিতে আসেন ৷ জামতলায় এলে সেখানে তার সাথে আরিফের দেখা হয় ৷ আরিফ কুলতলি জালাবেড়িয়ার বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ বাইকে করে অসীম বাবুকে নিয়ে জালাবেড়িয়ার উদ্দেশ্যে রওনা হয় আরিফ ৷ তাকে একটি ফাঁকা জায়গায় নিয়ে যাওয়া হলে সন্দেহ হয় ৷ তখন পালানোর চেষ্টা করেন ৷ তখনই ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয় তার উপর ৷ তার ব্যাগে থাকা ১ লক্ষ ২ হাজার টাকা নিয়ে অভিযুক্ত চম্পট দেন বলে দাবি আক্রান্তের ৷

স্থানীয় বাসিন্দারাই আহত অবস্থায় তাকে দেখতে পেয়ে পুলিশে খবর দেন ৷ পুলিশ এসে তাকে উদ্ধার করে ৷ এই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে ৷

You might also like!