West Bengal

3 years ago

Kancharapara : কাঁচরাপাড়ায় ভয়াবহ আগুনে ভস্মীভূত একাধিক দোকান, দমকলের তৎপরতায় এল আয়ত্তে

Major fire breaks out at Kanchrapara
Major fire breaks out at Kanchrapara

 

কাঁচরাপাড়া, ৮ মার্চ : উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ায় ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল বেশ কয়েকটি দোকান। বুধবার ভোর পাঁচটা নাগাদ কাঁচরাপাড়া পুরসভার হালিশহর ভূতবাগান এলাকায় ব্যবসায়ী সমিতির পরপর বেশ কয়েকটি দোকানে ভয়াবহ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই ৯টি দোকানে আগুন লাগে। এরপরই আগুন ক্রমশ ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে প্রথমে কোনও একটি দোকানে আগুন লাগে তারপর সেই আগুন ছড়িয়ে পড়ে।

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যান কাঁচরাপাড়া পুরসভার পৌরপ্রধান কমল অধিকারী-সহ প্রশাসনের আধিকারিকরা। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। দোকানগুলিতে বিপুল পরিমাণে দাহ্যবস্তু মজুত থাকায় অল্প সময়েই আগুন ছড়িয়ে পড়ে। দমকলের দীর্ঘ প্রচেষ্টায় বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।


You might also like!