West Bengal

2 years ago

Labor unrest in tea plantations:ভার্নোবাড়ি চা বাগানে শ্রমিক অসন্তোষ, চলছে বিক্ষোভ

Labor unrest in tea plantations
Labor unrest in tea plantations

 

হাসিমারা, ২৪ জুলাই  : ডুয়ার্সের ভার্নোবাড়ি চা বাগানে শ্রমিক অসন্তোষের জেরে উত্তপ্ত হয়ে উঠল এলাকা । সোমবার সকাল থেকে বাগানের শ্রমিকরা কাজে না গিয়ে একাধিক দাবিতে ফ্যাক্টরি গেটের সামনে বিক্ষোভে শামিল হন। কাজ বন্ধ করে ধর্নায় বসেন শ্রমিকরা।

শ্রমিকদের অভিযোগ, বাগান কর্তৃপক্ষ নির্দিষ্ট কাজের সময়সীমা হঠাৎ করে বাড়িয়ে দিয়েছে। এছাড়াও চা গাছে কীটনাশক ছেঁটানোর দায়িত্বে থাকা শ্রমিকদের মজুরি থেকে বাগান কর্তৃপক্ষ অন্যায়ভাবে পাঁচ টাকা করে মজুরি কেটে নিচ্ছে। তাঁদের আরও অভিযোগ, শ্রমিকরা অসুস্থ হলে সঠিকভাবে অ্যাম্বুল্যান্স পরিষেবা দেওয়া হচ্ছে না। এসব নানা অভিযোগ তুলে এদিন আন্দোলনে নামেন তাঁরা। দ্রুত সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামারও হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা। সমস্যা সমাধানে বাগান কর্তৃপক্ষের তরফে শ্রমিক সংগঠনের নেতাদের নিয়ে আলোচনা করা হচ্ছে।


You might also like!