West Bengal

3 years ago

Dilip Ghosh : 'কালীঘাটের কাকুও গ্রেফতার হবেন, জেলেই গণেশ, কার্তিকের পুজো হবে' : দিলীপ ঘোষ

Dilip Ghosh
Dilip Ghosh

 

শিলিগুড়ি, ২৬ ফেব্রুয়ারি : কালীঘাটের কাকুও গ্রেফতার হবেন। রবিবার শিলিগুড়িতে চা চক্রে যোগ দিয়ে এমনই বিস্ফোরক দাবি করলেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। সেই সঙ্গে দিলীপের কটাক্ষ, “অপেক্ষা করুন। আগামী দিনে জেলেই গণেশ, কার্তিকের পুজো হবে।”


রবিবার শিলিগুড়ির চা চক্রের অনুষ্ঠানে দিলীপ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং সেখানকার স্থানীয় নেতারা। সেই চা চক্রের অনুষ্ঠানে তৃণমূলকে সুদ সমেত ফেরত দেওয়ার বার্তা তিনি দিয়েছেন উপস্থিত কর্মীদের। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কালীঘাটের কাকুকে নিয়ে মুখ খুলেছেন তিনি। এ ব্যাপারে বলেছেন, “খুব শীঘ্রই জেলে যাবে কালীঘাটের কাকু। গণেশ, কার্তিকের নামও শোনা যাচ্ছে। জেলে এবার গণেশ, কার্তিক পুজো হবে।”

You might also like!