Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

West Bengal

2 years ago

Anamika Biswas Roy of Siliguri:অনামিকার পরিবারে এবার পুজোর আনন্দ অন্যরকম

Anamika Biswas Roy of Siliguri
Anamika Biswas Roy of Siliguri

 

শিলিগুড়ি, ১৯ অক্টোবর  : দশভূজার সামনে করজোড়ে প্রার্থনা করেছিলেন অনামিকা। 'যদি যোগ্য হয়ে থাকি তাহলে মর্যাদা যেন জোটে'। তাঁর প্রার্থনা শুনেছেন 'ভগবান'।চাকরি পেয়েছেন শিলিগুড়ির অনামিকা বিশ্বাস রায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক ববিতা সরকারের চাকরি পেয়েছেন তিনি।

২১ সেপ্টেম্বর আমবাড়ি হরিহর হাইস্কুলে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা হিসেবে যোগদান করেছেন অনামিকা। এক মাস না হওয়ার কারণে পুজোর আগে হয়তো বেতন হাতে পাচ্ছেন না। কিন্তু, চলতি পুজোয় পরিবারের সকলের জন্য নতুন কিছু অন্তত কিনতে চান তিনি।

উল্লেখ্য, রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় নাম উঠে এসেছিল প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর। অনিয়ম করে চাকরি পেয়েছেন তিনি, ওঠে এই অভিযোগ। নির্দিষ্ট মামলার ভিত্তিতে তাঁর চাকরি তুলে দেওয়া হয়েছিল শিলিগুড়ির ববিতা সরকারকে। সেই সঙ্গে বেতন বাবদ অর্থও তুলে দিতে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

ববিতা নন, এই চাকরির আসল দাবিদার তিনি, এই মর্মে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অনামিকা। এই মামলার প্রেক্ষিতেই ববিতার নম্বর সংক্রান্ত নয়া তথ্য সামনে আসে এবং তাঁর চাকরি অনামিকাকে দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। শুধু তাই নয়, অঙ্কিতার থেকে প্রাপ্ত বেতন বাবদ টাকাও অনামিকার হাতে তুলে দেওয়ার জন্য ববিতাকে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।

আদালতের নির্দেশ মোতাবেক কিছুদিন আগেই চাকরিতে যোগদান করেছেন তিনি। অন্যান্য বছরের তুলনায় এই বছর পুজো স্বাভাবিকভাবেই তাঁর কাছে অন্যরকম।


You might also like!