West Bengal

3 years ago

Medinipur : বউভাতের অনুষ্ঠানের খাবার খেয়ে বিপত্তি, অসুস্থ শতাধিক

Hundreds of people are sick after eating
Hundreds of people are sick after eating

 

পশ্চিম মেদিনীপুর, ১১ মার্চ : বউভাতের অনুষ্ঠানের খাবার খেয়ে বিপত্তি। অসুস্থ শতাধিক। শনিবার গ্রামে পৌঁছেছে দু’টি মেডিক্যাল টিম। কী কারণে খাদ্যে বিষক্রিয়া হল, তা খতিয়ে দেখা হচ্ছে। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের রঘুনাথপুর এলাকার ঘটনা এটি।

ঘাটালের রঘুনাথপুরের বাসিন্দা সৌরভ রায়ের বিয়ে হয় শীতলপুরে। শুক্রবার সন্ধেয় বউভাত ছিল। অন্তত ১২০-১২৫ জন কনেযাত্রী ওই অনুষ্ঠানে যোগ দেন। রাতে খাওয়াদাওয়ার পর থেকেই বিপত্তি। একের পর এক সকলের বমি, বাথরুম শুরু হয়। তড়িঘড়ি অসুস্থদের ঘাটাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে ৪৬ জনকে হাসপাতালে ভরতি করা হয়। তাঁদের মধ্যে এক অন্তঃসত্ত্বার অবস্থা বেশ আশঙ্কাজনক। তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হতে পারে।

খাদ্যে বিষক্রিয়া নাকি অন্য কিছু? তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই গ্রামে পৌঁছেছে দু’টি মেডিক্যাল টিম। মহকুমাশাসক সুমন বিশ্বাস, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মণ্ডলও ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। আর নতুন করে কেউ অসুস্থ হচ্ছেন কিনা, সেদিকে নজর রাখা হচ্ছে।

You might also like!