Breaking News
 
SIR in Bengal: মতুয়া ভোটে থাবা! নিউটাউনে হাজার হাজার নাম কর্তন, ‘লাইনেই জবাব দেব’— হুঁশিয়ারি শাহের সেই নবীনের West Bengal Elections 2026: নন্দীগ্রাম কাণ্ডে দিল্লির হস্তক্ষেপ দাবি! সিইও-র শাস্তির দাবিতে কমিশনের দোরগোড়ায় তৃণমূল নেতৃত্ব Dilip Ghosh:‘ফটোশুট করে ভোট পাওয়া যাবে না’, খড়গপুরের সভায় নাম না করে কাকে তোপ দাগলেন দিলীপ ঘোষ? Iran: ইরানে ভারতীয়দের জন্য ‘রেড অ্যালার্ট’! যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই কেন দেশ ছাড়ার নির্দেশ? SIR: ৭ মিনিটের বৈঠক, তারপরই বিস্ফোরণ! জ্ঞানেশের মন্তব্যে সরব ডেরেক, জবাব দিল কমিশন Tollywood Strike: বাংলা সিনেদুনিয়ায় জোরদার কর্মবিরতি,শুটিং ফ্লোরে তালা দিয়ে রাহুলের মৃত্যুর বিচার চেয়ে ধর্মঘট

 

West Bengal

7 months ago

Lalgola heroin bust:বাংলাদেশ পাচারের আগেই হেরোইন উদ্ধার লালগোলায়

Heroin seized Lalgola
Heroin seized Lalgola

 

মুর্শিদাবাদ, ১৯ আগস্ট, : বাংলাদেশ পাচারের আগেই আবারও হেরোইন উদ্ধার হল সীমান্তবর্তী থানা লালগোলায়। এবার লালগোলার পাইকপাড়া মোড় সংলগ্ন এলাকা থেকে ৩০০ গ্রাম হেরোইন-সহ এক হেরোইন পাচারকারীকে গ্রেফতার করল লালগোলা থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম শাহজাহান শেখ। তার বাড়ি মালদা জেলার কালিয়াচক হলেও সে লালগোলার পাইকপাড়া এলাকায় তার শ্বশুর বাড়িতে থাকত। সোমবার রাতে গোপন খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালায় পাইকপাড়া এলাকায়। আর তখনই ৩০০ গ্রাম হেরোইন-সহ শাজাহান শেখকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।

এই হেরোইন কালিয়াচক থেকে আনা হয়েছিল এবং বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল। মালদা থেকে এসে লালগোলাতে শ্বশুর বাড়িতে ছিলেন দীর্ঘদিন ধরেই। আর বর্তমানে মাদক দ্রব্য হেরোইন পাচার ছিল মূল লক্ষ্য।

You might also like!