Breaking News
 
West Bengal Assembly Election: প্রার্থী তালিকা নিয়ে ছাইচাপা আগুন! বিক্ষোভ নেভাতে তড়িঘড়ি ৭ আসনে রদবদল কংগ্রেসের Iran: জলপথের একাধিপত্যে ইরান! হরমুজে জাহাজ চলাচলে কোটি কোটি টাকার ‘ফি’ ভারতে পণ্য সংকটের ইঙ্গিত? Abhaya: বিজেপি প্রার্থীর পথ আটকাল ‘তৃণমূল’! পানিহাটিতে অভয়ার মাকে ঘিরে বিক্ষোভ, অশান্তি চরমে West Bengal Assembly Election:মনোনয়ন জমা দিয়ে ‘তদন্ত’ ও ‘বিচার’ দাবি মমতার! সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারিতে নতুন চাপে নির্বাচন কমিশন? West Bengal Assembly Election:ভবানীপুরের ঘরের মেয়ে না কি বাংলার নেত্রী? মনোনয়ন পেশের পর ‘মিনি ইন্ডিয়া’ বার্তায় চমক মমতার Mamata Banerjee: আলিপুরে মমতার মেগা-শো! মনোনয়ন পেশের দিনেও পায়ে হেঁটে মিছিল, বিরোধীদের কড়া টক্কর সুপ্রিমোর

 

kolkata

2 hours ago

SIR: ৭ মিনিটের বৈঠক, তারপরই বিস্ফোরণ! জ্ঞানেশের মন্তব্যে সরব ডেরেক, জবাব দিল কমিশন

Just seven minutes into the meeting, Gyanesh 'insults' Trinamool MPs.
Just seven minutes into the meeting, Gyanesh 'insults' Trinamool MPs.

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:নজিরবিহীন সংঘাত! দিল্লির দরবারে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে বসার মাত্র সাত মিনিটের মাথায় অপমানের অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। ডেরেক ও’ব্রায়েন দাবি করেছেন, রাজ্যের ৯১ লক্ষ ভোটারের নাম বাদ যাওয়া নিয়ে কথা বলতে গেলে কমিশনার তাঁদের সঙ্গে চূড়ান্ত অভদ্র আচরণ করেন এবং বেরিয়ে যেতে বলেন। উল্টোদিকে কমিশন দাবি করেছে, তৃণমূল সাংসদরাই বৈঠকে চিৎকার করে শৃঙ্খলাভঙ্গ করেছেন। বাংলার ভোট-রাজনীতিতে ৯১ লক্ষ নাম বাদ পড়ার ইস্যুটি যে দিল্লি পর্যন্ত কতটা উত্তপ্ত হয়ে উঠেছে, এই ঘটনাই তার সবথেকে বড় প্রমাণ।

বুধবার সকালে জ্ঞানেশ কুমারের সঙ্গে তৃণমূলের ওই প্রতিনিধি দলের বৈঠক ছিল। প্রতিনিধি দলে ছিলেন, ডেরেক ও’ব্রায়েন, সাগরিকা ঘোষ, সাকেত গোখলে ও মেনকা গুরুস্বামী। মূলত পশ্চিমবঙ্গে এসআইআরের মাধ্যমে ভোটারদের নাম বাদ যাওয়ার বিষয়ে জ্ঞানেশের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন তাঁরা। বৈঠকের পর বাইরে বেরিয়ে এসে ডেরেক দাবি করেন, বৈঠকের ৭ মিনিটের মধ্যেই তৃণমূলের চার সাংসদকে অপমান করে বেরিয়ে যেতে বলেন জ্ঞানেশ কুমার।  তিনি আরও বলেন, “আমরা সংসদের দ্বিতীয় বৃহত্তম দল। আর সেই দলের চার সাংসদকে বেরিয়ে যেতে বলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।”

যদিও এবিষয়ে পালটা কমিশন জানায়, তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা বৈঠক চলাকালীন চিৎকার-চেঁচামেচি করছিলেন। ওঁদের শালিনতা বজায় রাখতে বলা হয়। কমিশন জানিয়েছেন, তৃণমূলকে তারা সাফ জানিয়ে দিয়েছে, এবার পশ্চিমবঙ্গে ভয়মুক্ত, হিংসা-মুক্ত, হুমকি-মুক্ত, প্রলোভন-মুক্ত, ছাপ্পা-মুক্ত, বুথজ্যাম-মুক্ত নির্বাচন হবে।


You might also like!