Breaking News
 
West Bengal Assembly Election: প্রার্থী তালিকা নিয়ে ছাইচাপা আগুন! বিক্ষোভ নেভাতে তড়িঘড়ি ৭ আসনে রদবদল কংগ্রেসের Iran: জলপথের একাধিপত্যে ইরান! হরমুজে জাহাজ চলাচলে কোটি কোটি টাকার ‘ফি’ ভারতে পণ্য সংকটের ইঙ্গিত? Abhaya: বিজেপি প্রার্থীর পথ আটকাল ‘তৃণমূল’! পানিহাটিতে অভয়ার মাকে ঘিরে বিক্ষোভ, অশান্তি চরমে West Bengal Assembly Election:মনোনয়ন জমা দিয়ে ‘তদন্ত’ ও ‘বিচার’ দাবি মমতার! সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারিতে নতুন চাপে নির্বাচন কমিশন? West Bengal Assembly Election:ভবানীপুরের ঘরের মেয়ে না কি বাংলার নেত্রী? মনোনয়ন পেশের পর ‘মিনি ইন্ডিয়া’ বার্তায় চমক মমতার Mamata Banerjee: আলিপুরে মমতার মেগা-শো! মনোনয়ন পেশের দিনেও পায়ে হেঁটে মিছিল, বিরোধীদের কড়া টক্কর সুপ্রিমোর

 

Country

2 hours ago

Iran: ইরানে ভারতীয়দের জন্য ‘রেড অ্যালার্ট’! যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই কেন দেশ ছাড়ার নির্দেশ?

Special guidelines have been issued by the Indian Embassy in Iran.
Special guidelines have been issued by the Indian Embassy in Iran.

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:ইরান থেকে দ্রুত ভারতীয়দের ফেরার নির্দেশ। নরেন্দ্র মোদি সরকার বুধবার এক বিশেষ নির্দেশিকায় সে দেশে বসবাসকারী ভারতীয় নাগরিকদের অবিলম্বে নিরাপদ স্থানে বা নিজের দেশে ফেরার পরামর্শ দিয়েছে। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের পরিস্থিতি বর্তমানে অত্যন্ত অস্থির এবং যে কোনও সময় বড়সড় সামরিক সংঘাত শুরু হতে পারে। তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে বলা হয়েছে এবং নতুন করে কাউকে ইরানে যেতে নিষেধ করা হয়েছে। এই পদক্ষেপ মূলত মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে নাগরিকদের প্রাণের ঝুঁকি কমাতেই নেওয়া হয়েছে।

বুধবার ইরানের ভারতীয় দূতাবাসের তরফ থেকে জারি করা হয়েছে বিশেষ নির্দেশিকা। সেখানে বলা হয়েছে, ‘বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ইরানে থাকা সকল ভারতীয় নাগরিকদের নির্দেশ দেওয়া হচ্ছে, যেভাবে হোক আপনারা দ্রুত ইরান ছেড়ে বেরিয়ে যান।কোন পথে ইরান ছাড়বেন, তা বিস্তারিত জানতে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করুন। দূতাবাসের পরামর্শ ছাড়া কোনও আন্তর্জাতিক সীমান্তের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করবেন না।’ যে কোনও সমস্যায় তেহরানের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগযোগ করতেও বলা হয়েছে ওই নির্দেশিকায়। একইসঙ্গে দূতাবাসের তরফে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বরও। সেগুলি হল – +৯৮৯১২৮১০৯১১৫, +৯৮৯১২৮১০৯১০৯,  +৯৮৯১২৮১০৯১০২, +৯৮৯৯৩২১৭৯৩৫৯।

ভারতীয় সময় অনুযায়ী, বুধবার ভোরে যুদ্ধবিরতির ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের মধ্যস্থতায় দু’পক্ষ সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে বলে খবর। যুদ্ধবিরতির প্রস্তাব অনুযায়ী, আগামী  দু’সপ্তাহ আমেরিকা ইরানে কোনও রকম সামরিক অভিযান চালাবে না। অন্যদিকে, শর্তসাপেক্ষে হরমুজ মুক্ত করবে ইরান। সূত্রের খবর, মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে আগামী ১০ এপ্রিল ইসলামাবাদে বৈঠকে বসবে দুই দেশ। এই যুদ্ধবিরতির প্রস্তাবে ইজরায়েলও সম্মতি জানিয়েছে বলে খবর।

ইরানের তিন কর্তাকে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ জানিয়েছে, যুদ্ধবিরতির মধ্যস্থতায় ছিল পাকিস্তান। কিন্তু তা সত্ত্বেও কিছু জটিলতা ছিল। এদিকে ট্রাম্পের সময়সীমাও শেষ হয়ে যাচ্ছিল। অন্তিমলগ্নে যুদ্ধবিরতিতে হস্তক্ষেপ করে চিন। এরপরই সম্মত হয় দু’দেশে। ইরানের তরফে যুদ্ধবিরতিতে অনুমোদন দেন সে দেশের নয়া সুপ্রিম লিডার মোজতবা খামেনেই।

You might also like!