West Bengal

3 years ago

Tehatta : শুধু কানে শুনে স্বচ্ছন্দে এম এ পাশ করলেন দৃষ্টিহীন রাখি

Rakhi
Rakhi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শুধু মনের জোরে মানুষ আসাধ্যকে সাধ্য করতে পারে,তার নিদর্শন তেহট্টের রাখি। শিক্ষার জগতে রাখি একটা নির্শন হয়ে রইল। পড়াশোনার মধ্যে পড়া এবং শোনা দুটোই করতে হয়। তবে পড়া এবং শোনার মধ্যে নদিয়ার তেহট্টের রাখির রুটিনে 'পড়া' কিন্তু ছিল না। তার কারণ জন্ম থেকেই সে দৃষ্টিহীন। তবে ইচ্ছে আর মনের জোর থাকলে উপায় যে হয় তার জ্বলন্ত উদাহরণ এই কন্যা। চোখে না দেখতে পেলেও শুনে শুনেই তিনি পার করে এসেছেন জীবনের একের পর এক বড় বড় পরীক্ষা। আর এবার শুনে শুনেই সেটেও উত্তীর্ণ হলেন তেহট্টের রাখি ঘোষ।

জন্ম থেকেই তিনি দৃষ্টিহীন। ছোটবেলা থেকে শুনে শুনেই প্রত্যেকটি পরীক্ষা উত্তীর্ণ করেছেন তেহট্টের থেকে শুনে শুনেই প্রত্যেকটি পরীক্ষা উত্তীর্ণ করেছেন তেহট্টের রাখি। এক বর্ণও না পড়ে শুধুমাত্র শুনে শুনেই এমএ পাশ করেছে সে। একেই বলে ব্যতিক্রমী প্রতিভা - যা অনন্য নজির সৃষ্টি করলো। 

সূত্র মাধ্যমে জানা যায়,রাখি চিকালই প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করতে সিদ্ধহস্ত। নদিয়ার তেহট্টের হাউলিয়া মোদের বাসিন্দা রাখি ঘোষ জন্ম থেকেই ১০০% বিশেষভাবে ক্ষমতা সম্পন্ন। কিন্তু তাঁর প্রতিবন্ধকতা কখনই তাঁর স্বপ্নের কাছে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। সমস্ত বাধা অতিক্রম করে তিনি এবছর সেট পরীক্ষা দেন। আর তাতেই সসম্মানে উত্তীর্ণ হন তিনি। সেটের ফল প্রকাশের পরেই খুশির আমেজ রাখির বাড়ি সহ আত্মীয়-স্বজনদের মধ্যে। রাখি জানান, "আমার এই সাফল্যের পিছনে স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষিকাদের অবদান সবচেয়ে বেশি। বাবা মায়ের কথা আর নতুন করে কি বলব'! সকলেই রাখির দ্বারা অনুপ্রাণিত হয়ে এগিয়ে আসবে।

You might also like!