Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Governor Gulab Chand Kataria: দুদিনের সফরে হাফলং আসছেন রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া

Governor Gulab Chand Kataria
Governor Gulab Chand Kataria

 

হাফলং , ৮ আগস্ট  : আগামীকাল বুধবার (৯ আগস্ট) দুদিনের ডিমা হাসাও জেলা সফরে আসছেন রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া। বৃহস্পতিবার তিনি হাফলং শহরে ড. ভীমরাও আম্বেদকরের মূর্তির আবরণ উন্মোচন করবেন।

সরকারি সূত্রে জানা গেছে, আগামীকাল গুয়াহাটির রাজভবন থেকে বেরিয়ে সকাল ৬:৪৫ মিনিটে গুয়াহাটি রেলস্টেশন থেকে ১৫৮৮৮ নম্বর ভিস্টাডম টুরিস্ট ট্রেনে রওয়ানা হবেন। যথাসময়ে নিউ হাফলং রেলস্টেশন আসার পর সেখান থেকে দুপুর ১২টায় হাফলং আবর্ত ভবনে এসে পৌঁছবেন রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া।

হাফলং এসে আগামীকালই আবর্ত ভবনে প্রথমে জেলার সাধারণ ও পুলিশ প্রশাসন এবং বিভিন্ন নিরাপত্তা এজেন্সির শীর্ষ আধিকারিকদের সঙ্গে জেলার সর্বশেষ আইন-শৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা করবেন রাজ্যপাল। এর পর রাজ্যপাল উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদে গিয়ে পরিষদেদের মুখ্য কার্যনির্বাহী সদস্য সহ অন্য পারিষদ এবং অন্য সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন।

পরের দিন ১০ আগস্ট হাফলং শহরে ড. ভীমরাও আম্বেদকরের একটি মূর্তির আবরণ উন্মোচন করবেন কাটারিয়া। মূর্তির আবরণ উন্মোচনের পর তিনি হাফলং সিভিল হাসপাতাল পরিদর্শন করার পাশাপাশি এমওএস-এর অধীনে নির্মিত দিলিয়াব্রা সাঙ্গিব্রার নির্মাণ কাজ পরিদর্শন করবেন। এছাড়া বিকেলের দিকে হাফলং আবর্ত ভবনে বিভিন্ন দল ও সংগঠনের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বসবেন রাজ্যপাল।

ওইদিনই রাত ১০-টায় আগরতলা-ফিরোজপুর ক্যান্টনমেন্ট এক্সপ্রেসে রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া গুয়াহাটিতে রাজভবনের উদ্দেশ্যে যাত্রা করবেন।

You might also like!