West Bengal

3 years ago

ED :শহরের তিন অভিজাত হোটেলের কফি শপের সিসি ক্যামেরার ফুটেজ চেয়ে পাঠাল ইডি

ed
ed

 

কলকাতা, ১৫ মার্চ :  নিয়োগ দুর্নীতি মামলায় এবার কলকাতার তিন অভিজাত হোটেলের কফি শপের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ চেয়ে পাঠাল ইডি।

বুধবার ইডি সূত্রে জানা গিয়েছে, ওই কফি শপগুলিতে হয়েছে একাধিক বৈঠক হয়েছে। ইডি-র দাবি, শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জেরায় এই তথ্য মিলেছে। শান্তনু ও কুন্তল ঘোষ ছাড়া বৈঠকে কারা থাকতেন, তা জানতেই শহরের তিন অভিজাত হোটেলের কফি শপের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ চাওয়া হয়েছে বলে ইডি সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়কে অবশেষে দল থেকে বহিষ্কার করেছে তৃণমূল। কুন্তলের ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া হয় গ্রেফতারির ৫২ দিনের মাথায়। আর শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে গ্রেফতারির পাঁচ দিনের মাথায় বহিষ্কারের কথা জানায় তৃণমূল।

২১ জানুয়ারি, গ্রেফতার হন, যুব তৃণমূলের সম্পাদক কুন্তল ঘোষ। তাঁর বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা তোলার অভিযোগ ওঠে।


You might also like!