West Bengal

4 hours ago

ED raids: বুদবুদ থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে হানা ইডি-র

ED searches police officer Manoranjan Mondal's house
ED searches police officer Manoranjan Mondal's house

 

পশ্চিম বর্ধমান, ১১ মার্চ : কয়লা পাচার মামলায় ফের রাজ্য পুলিশের আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে ইডি-র অভিযান। বুধবার সকালেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল দুর্গাপুরে সিটি সেন্টার অঞ্চলে মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে পৌঁছয়। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় বাড়ি। এদিন মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে পৌঁছেই গেটে হাজিরার নোটিস লাগায় ইডি-র আধিকারিকরা। আগামী ১৩ মার্চ দুপুর ১২-১টার মধ্যে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। এই নিয়ে এটি মনোরঞ্জন মণ্ডলকে তৃতীয় সমন। এর আগে দু'বার নোটিস পাঠানো হলেও হাজিরা এড়িয়ে গেছেন এই পুলিশ আধিকারিক।

ইডি সূত্রে খবর, কয়লা পাচার মামলায় প্রোটেকশন মানির লেনদেনের সঙ্গে যোগসূত্র রয়েছে মনোরঞ্জন মণ্ডলের। অভিযোগ, কয়লা ব্যবসায়ীদের টাকা পাচার করতে মোটা অঙ্কের টাকা নিয়েছিলেন তিনিও। সেই বিষয়েই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি বলে খবর। এর আগেও কয়লা পাচার মামলায় গত ৩ ফেব্রুয়ারি তৎকালীন বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে হানা দেয় ইডি। এর পরে তাঁকে একাধিকবার তলবও করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এমনকী তাঁর স্ত্রীকেও তলব করা হয়। কিন্তু তিনি যাননি।

You might also like!