West Bengal

3 years ago

Died while taking selfie : পূর্বস্থলীতে চলন্ত ট্রেনে সেলফি তুলতে গিয়ে বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা লেগে মৃত্যু নাবালকের

(Feature Image)Died while taking selfie
(Feature Image)Died while taking selfie

 

পূর্বস্থলী, ২২ এপ্রিল : পূর্ব বর্ধমানের পূর্বস্থলী স্টেশন লাগোয়া রেল গেটের কাছে চলন্ত ট্রেন থেকে মুখ বার করে সেলফি তুলতে গিয়ে বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা লেগে মৃত্যু নাবালকের । ঘটনাটি ঘটেছে শনিবার। গোটা ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।


পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম আজাদ শেখ। তিনি পূর্বস্থলীর বাবুইডাঙা এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, আজ বেলা দেড়টা নাগাদ ইদের জন্য কয়েকজন বন্ধু সমেত আজাদ ট্রেনে চড়ে ঘুরতে বেরিয়েছিল। পূর্বস্থলী স্টেশন ঢোকার আগেই চলন্ত ট্রেনের দরজা দিয়ে মুখ বার করে মোবাইলে সেলফি তুলতে যায় সে। তখনই বৈদ্যুতিক পিলারে ধাক্কা লেগে ছিটকে গিয়ে নিচে পড়ে যায়।


সঙ্গে-সঙ্গে ভিড় জমে যায় ঘটনাস্থলে। এলাকাবাসীরা আহত ওই যুবককে রেল লাইন থেকে উদ্ধার করে প্রথমে পূর্বস্থলী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। পরে অবস্থার আরও অবনতি হওয়ায় কালনা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

You might also like!