Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Deep depression in Bay of Bengal:বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, দীঘা -মন্দারমনিতে বিশেষ সতর্কতা

Deep depression over Bay of Bengal, special alert over Digha-Mandarmani
Deep depression over Bay of Bengal, special alert over Digha-Mandarmani

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। যার জরে বুধবার সন্ধ্যের পর থেকে জলপথে সমস্ত লঞ্চ সার্ভিস বন্ধ করার পরামর্শ দিল আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি মঙ্গল ও বুধবার দীঘা- মন্দারমনিতে সমুদ্র উত্তাল থাকায় পর্যটকরা যেন সমুদ্রে স্নান করতে না নামেন, তার জন্য সতর্কতা-বার্তা জারি করল আবহাওয়া দফতর। মৎস্যজীবীদের সমুদ্রের মাছ ধরতে যাওয়াতে জারি রয়েছে নিষেধাজ্ঞা।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, অতি গভীর নিম্নচাপের এই মুহূর্তে অবস্থান হচ্ছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের ওপরে। সিস্টেম হিসেবে যদি আমরা দেখি বাংলাদেশের খেপু পাড়ার থেকে ৬০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের দীঘা থেকে ৩০০ কিলোমিটার পূর্ব দিকে এই মুহূর্তে সিস্টেমের পজিশন রয়েছে। মঙ্গলবার সন্ধ্যের সময় এর গতিপথ হবে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের ক্লোস টু খেপু পাড়ার কাছ থেকে বাংলাদেশ কোস্ট ক্রস করবে। এদিন সন্ধ্যার সময় পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অর্থাৎ সরে গিয়ে আসবে আমাদের গেঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল এর ওপরে । এরপর এসে ফারদার মুভমেন্ট হয়ে ঝাড়খণ্ডের দিকে চলে যাবে।

আজ এবং আগামীকাল কিছু সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে। কলকাতায় আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সম্ভাবনা থাকছে। ওয়ার্নিং হিসাবে যেটা দেওয়া হয়েছে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া ২তারিখ অবধি নিষেধ। কলকাতা কিছু কিছু জায়গা ওয়াটার লগিংয়ের ওয়ারনিং থাকছে। দৃশ্যমানতা কমবে এবং সেই সাথে ট্রাফিক কনজেনশন ও বাড়বে। এডভাইসারি হিসাবে যেটা দেওয়া হয়েছে দীঘা, মন্দারমনি সেখানে ওয়াটার বাউন্ড এক্টিভিটি বাড়বে।নিষিদ্ধ করা হয়েছে পর্যটকদের সমুদ্রে নামতে এবং সেই সাথে ফেরি সার্ভিস গুলোকেও বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।


You might also like!