West Bengal

3 years ago

Hooghly : শ্রীরামপুরে লরির তলায় পিষ্ট প্রৌঢ়, উদ্ধারকাজে আনা হল ক্রেন

A crane was brought in for the rescue of a man crushed under a lorry in Srirampur
A crane was brought in for the rescue of a man crushed under a lorry in Srirampur

 

হুগলি, ১৩ মার্চ : দিল্লি রোডে ভয়াবহ পথদুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে পর পর বেশ কয়েকটি গাড়িতে ধাক্কা দিল এক বেপরোয়া লরি। সোমবার বেলার দিকে হুগলির শ্রীরামপুরের বাঙ্গিহাটিতে ঘটনাটি ঘটেছে। লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক জনের। স্থানীয় সূত্রে দাবি, আর এক জন পিষ্ট হয়ে ওই লরির তলায় আটকে পড়েন।

এই ঘটনার জেরে উত্তেজনা তৈরি হয়েছে এলাকায়। দিল্লি রোড অবরোধ করেন দিল্লি রোডে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, ডানকুনি থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল লরিটি। রাস্তায় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে পর পর একটি চারচাকা, ৩টি বাইককে চাপা দেয়। এই ঘটনায় তিন জন আহত হন। তাঁদের শ্রীরামপুর ওয়াল্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই এক জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। মৃতের নাম শঙ্কর মালিক (৪২)। স্থানীয়েরা জানান, লরিটি আরও এক জনকে চাপা দেয়। সেই ব্যক্তি লরির তলায় আটকে যান। তাঁকে উদ্ধার করার চেষ্টা চলে। পুলিশ জানায়, ক্রেন এনে উদ্ধারকাজ চালানো হয়।


You might also like!