Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

West Bengal

2 years ago

Dilip Ghosh: অমিত শাহকে নিয়ে মুখ্যমন্ত্রীর কটাক্ষ, পাল্টা তোপ দিলীপ ঘোষের

Dilip Ghosh
Dilip Ghosh

 

কলকাতা, ১৮ অক্টোবর : “ওরা পুজোর কিছুই জানেনা“, অমিত শাহকে লক্ষ্য করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষের জবাব দিলেন সাংসদ তথা বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

বুধবার দিলীপবাবু সাংবাদিকদের বলেন, “যিনি ব্রাহ্মণের মেয়ে হয়েও চণ্ডীপাঠ ঠিক করে জানেন না, যিনি পিতৃপক্ষে পুজো উদ্বোধন করেন, তাঁর থেকে লোকে শিখবে পুজো নিয়ে? উনি কিছুই জানেন না। ভরপেট খেয়ে ইফতার পার্টিতে গিয়ে ঢেঁকুর তোলেন। গায়ের জোরে টাকা দিয়ে পুজো কেনেন। তার মুখ থেকে লোকে ধর্মের কথা শুনবে না।”

দিলীপবাবু বলেন, “জীবনে কোনদিন উনি ধর্মীয় কাজ করেননি। সমস্ত অধার্মিক দুরাচারী, ভ্রষ্টাচারি লোক নিয়ে থেকেছেন। প্রতিদিন কোনো না কোনও সাংসদ বিধায়কের বিরুদ্ধে অভিযোগ আসে। যারা নৈতিকতা জানেনা, যার মন্ত্রীরা লাইন দিয়ে জেলে যায়, এই সব লোকের সঙ্গে উনি থাকেন কেন? ছোটলোক বলা হয়েছে, বিপ দিয়ে ঢাকতে হবে। তাঁর কাছে ধর্মের কথা শুনব এতো দুর্দশা আমাদের হয়নি।”

বিজেপি কাউন্সিলরের (সজল ঘোষ)পুজোর উদ্বোধন করেন অমিত শাহ। সেকারণেই কি এতো কটাক্ষ? এই প্রশ্নের উত্তরে দিলীপবাবু বলেন, “ওই পুজো আজ নয়, প্রদীপ ঘোষের সময় থেকেই জনপ্রিয়। মানুষ এমনিতেই ওখানে যায়। নেতারাও আসেন। স্বয়ং প্রধানমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন একবার। এটা সর্বজনীন পুজো। বিজেপি শক্তিশালী হয়েছে। আমাদের লোকেরাও পুজোয় ঢুকেছে। আমরাও চাই, আরও নেতা পুজোয় ঢুকুন। তাতে কারুর পেট ব্যাথা হচ্ছে কেনো? উনি কি সব কিছু টাকা দিয়ে গায়ের জোরে কিনে নিতে চাইছেন?”


You might also like!