মুর্শিদাবাদ, ১০ মার্চ : মুর্শিদাবাদের নওদায় বোমা বাঁধার সময় বিস্ফোরণে মৃত্যু হল এক জনের। গুরুতর জখম হয়েছেন আরও তিন জন। বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদের নওদার মধুপুর এলাকার এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম মেজবুল শেখ। মুর্শিদাবাদের অতিরিক্ত পুলিশ সুপার সুবিমল পাল বলেন, ‘‘বোমা বাঁধতে দিয়ে গিয়ে বিস্ফোরণ না কি বোমা ছোড়া হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।’’
বৃহস্পতিবার রাতে মধুপুরের একটি মাঠে কয়েক জন বোমা বাঁধার কাজ করছিল বলে অভিযোগ। সেই সময় অসাবধানতাবশত বোমা ফেটে যায়। মৃত্যু হয়েছে। একজনের, জখম ৩ জনের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে নওদা থানার পুলিশ।
