West Bengal

2 years ago

Pawan Singh to campaign for BJP in Chhattisgarh : ছত্তীসগঢ়ে ভোটের প্রচারে যাবেন অর্জুন-পুত্র পবন

Pawan Singh BJP (Collected)
Pawan Singh BJP (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গত বছর ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন দলবদল করে তৃণমূলে যোগদান করলেও, বিজেপিতে থেকে গিয়েছেন তাঁর পুত্র পবন। পিতা দলত্যাগ করলেও, বিজেপি বিধায়ক হিসেবে কাজ করছেন পবন। এ বার সেই পবনকে ভিন্‌রাজ্যে বিধানসভা ভোটের প্রচারে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপির পরিষদীয় দল। 

আগামী নভেম্বর মাসে রাজস্থান এবং মধ্যপ্রদেশের সঙ্গে বিধানসভার ভোট হবে ছত্তীসগঢ়েও। লোকসভা ভোটের আগে এই তিন রাজ্যে বিজয়কেতন ওড়াতে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। সেই প্রস্তুতি পর্বে পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়কদেরও ছত্তীসগঢ়ে প্রচারে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে সম্প্রতি একটি নির্দেশ এসেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে। সেই নির্দেশ পাওয়ার পরেই বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গাকে প্রচারে অংশ নিতে যাওয়া বিধায়কদের তালিকা তৈরি করতে বলেন শুভেন্দু।

সোমবার রাজ্যসভা নির্বাচনে বিজেপির প্রথম রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ জয়ের শংসাপত্র নিতে এসেছিলেন। সেই উপলক্ষে বিধানসভায় পরিষদীয় দলের ঘরে এসেছিলেন বিজেপির এক ঝাঁক বিধায়ক। সেই উপলক্ষে বিজেপি পরিষদীয় দলের ঘরে এসেছিলেন অর্জুনের বিধায়ক পুত্র পবনও। সেখানেই তাঁকে ছত্তীসগঢ়ে প্রচারে যেতে হবে বলে জানান বিরোধী দলনেতা শুভেন্দু। নন্দীগ্রামের বিধায়কের কথায় সম্মতি দিয়েছেন ভাটপাড়ার বিজেপি বিধায়ক। 

এ প্রসঙ্গে পবন বলেন-“আমি দলের বিধায়ক। দল যা নির্দেশ দেবে, তা পালন করে চলব। যেখানে প্রচারে পাঠাবে সেখানেই যাব। ছত্তীসগঢ়ে যখন যেতে বলেছে তখন সময় মতো সেখানেও প্রচারে যাব।” 

গত বছর ২২ মে অর্জুন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলে, অনেকেই মনে করেছিলেন তাঁর পুত্র পবনও একই পথের পথিক হবেন। কিন্তু, পিতার দলবলের পর প্রায় এক বছর কেটে গেলেও পবন রয়ে গিয়েছেন বিজেপিতেই। রাষ্ট্রপতি নির্বাচন হোক বা বিধানসভার অন্দরে কোন বিল বা ইস্যুতে ভোটাভুটি, সবেতেই ভাটপাড়ার বিজেপি বিধায়ক নিজের দায়িত্ব পালন করেছেন । তাই তাঁর দলের প্রতি আনুগত্য লক্ষ করেই বিজেপির পরিষদীয় দল পবনকে ছত্তীসগঢ়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে। 

You might also like!