Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Road Accident : অম্বিকানগরে দুর্ঘটনায় ব্যক্তির মৃত্যু, প্রতিবাদে লরিতে আগুন উত্তেজিত জনতার

Road Accident  in Ambikanagar (Symbolic Picture)
Road Accident in Ambikanagar (Symbolic Picture)

 

শিলিগুড়ি, ২ সেপ্টেম্বর : লরির ধাক্কায় মৃত্যু হল স্কুটার চালকের। শুক্রবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে অম্বিকানগর বাজার এলাকায়। মৃতের নাম অজিত কর্মকার। তিনি ওই এলাকারই বাসিন্দা। এদিকে দুর্ঘটনার পর প্রতিবাদে বালি বোঝাই লরিটিতে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ জনতা। উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

পরিস্থিতি আয়ত্তে আনতে র‍্যাফ নামানো হয়। দমকল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রাতভর পুলিশ মোতায়েন ছিল এলাকায়। শনিবার সকালেও চাপা উত্তেজনা লক্ষ্য করা গিয়েছে।

You might also like!