Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Fire in plastic factory:বারুইপুরে প্ল্যাস্টিক তৈরির কারখানায় বিধ্বংসী আগুন

A devastating fire broke out in a plastic factory in Baruipur
A devastating fire broke out in a plastic factory in Baruipur

 

বারুইপুর, ৩০ জুলাই  : বারুইপুরের মল্লিকপুরে একটি প্লাস্টিক তৈরির কারখানায় বিধ্বংসী আগুন। শনিবার রাত ৯টা নাগাদ আগুন লেগে যায়। ঘটনার পর থেকে প্রায় ১২ ঘণ্টা কেটে গেলেও এখনও পর্যন্ত সেই আগুন নিয়ন্ত্রণে আসেনি। এখনও অন্তত পাঁচটি পকেটে আগুন জ্বলছে। শনিবার রাতে দমকলের পাঁচটি ইঞ্জিন প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগায়। কিন্তু আগুনের ভয়াবহতা এততাই বেশি ছিল যে আগুন কিছুতেই নিয়ন্ত্রন করা যাচ্ছিল না। দফায় দফায় আরও ১০ টি সর্বমোট ১৫ ইঞ্জিনের প্রচেষ্টাতেও এই আগুন নিয়ন্ত্রন করা সম্ভব হয়নি রবিবার সকাল পর্যন্ত।

শনিবার রাত ৯ টা নাগাদ আচমকাই আগুন লেগে যায় স্থানীয় প্লাস্টিক তৈরির একটি কারখানায়। আগুন লাগার সাথে সাথেই দ্রুততার সাথে সেটি ছড়িয়ে পড়ে। দাউদাউ করে জ্বলতে থাকে প্লাস্টিকের কারখানাটি। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান কিন্তু আগুনের তীব্রতা এততাই বেশি ছিল যে সেটা সম্ভব হয়নি। এরপর দমকল এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। কিন্তু দমকলের ১৫ টি ইঞ্জিনের দীর্ঘক্ষণের প্রচেষ্টাতেও সেই আগুন নিয়ন্ত্রন করা সম্ভব হয়নি রবিবার সকাল পর্যন্ত। তবে আগুন আশপাশের এলাকাগুলিতে ছড়িয়ে পড়তে দেননি দমকলের কর্মীরা। প্রাথমিক অনুমান শট সার্কিট থেকে আগুন লেগেছে। এই আগুনের জেরে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের ঘটনায় এলাকার সাধারণ মানুষ যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েন। রাতেই এই আগুনের খবর পেয়ে আই সি বারুইপুর, আই সি সোনারপুর, এসডিপিও বারুইপুর, এমনকি পুলিশ সুপারও আসেন ঘটনাস্থলে।

You might also like!