West Bengal

2 years ago

Road Accident:কোচবিহারে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ২, আশঙ্কাজনক ৪

Road Accident in Cooch Behar
Road Accident in Cooch Behar

 

কোচবিহার, ২ নভেম্বর : কোচবিহার কোতোয়ালী থানার তল্লিগুড়ি এলাকায় অ্যাম্বুল্যান্স পিষে দিল ৬ পথচারীকে। ঘটনাস্থলেই প্রাণ হারালেন স্থানীয় ২ বাসিন্দা। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পাঠানো হয়েছে কোচবিহার মেডিকেল কলেজে। বুধবার রাতে এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে । এলাকায় উত্তেজনা রয়েছে।

জানা গেছে, এদিন রাত ১১টা নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কোচবিহার কোতোয়ালী থানার তল্লিগুড়ি এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘাতক অ্যাম্বুল্যান্সটি তুফানগঞ্জ এর দিক থেকে কোচবিহারের দিকে আসছিল। সে সময় তল্লিগুড়ি এলাকায় একটি অনুষ্ঠান চলছিল। রাস্তায় ভিড় ছিল। সেই সময় অ্যাম্বুল্যান্সটি রাস্তার ওপরে থাকা ৬জনকে কার্যত পিষে দেয়। ঘটনাস্থলেই প্রাণ হারায় ২ জন। গুরুতর জখম হন আরও ৪ জন। স্থানীয়রা তড়িঘড়ি হতাহতদের উদ্ধার করে পাঠায় কোচবিহার এমজেএন মেডিকেল কলেজে ও হাসপাতালে। আহত প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক। ঘটনাস্থলে পৌঁছায় কোচবিহার কোতোয়ালী থানার বিরাট পুলিশ বাহিনী। এলাকায় উত্তেজনা রয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।


You might also like!