West Bengal

3 years ago

MGNREGA Scheme : ১০০ দিনের কাজ খতিয়ে দেখতে রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল

Aksho dinr kaaj
Aksho dinr kaaj

 

কলকাতা, ১৭ মার্চঃ  ১০০ দিনের কাজ খতিয়ে দেখতে রাজ্যে এল কেন্দ্রীয় প্রতিনিধি দলের ২ সদস্য। শুক্রবার বেলা সাড়ে এগারোটা নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছন তাঁরা। কলকাতা থেকে তাঁরা মুর্শিদাবাদের উদ্দেশে রওনা দিয়েছেন এর মধ্যেই। বেলডাঙার ২ নম্বর ব্লকে ১০০ দিনের কাজ খতিয়ে দেখছেন প্রতিনিধি দলের সদস্যরা। সূত্রের খবর, ২২ মার্চ পর্যন্ত রাজ্যে থাকবে কেন্দ্রীয় প্রতিনিধি দল।

প্রসঙ্গত, রাজ্যে বিভিন্ন গ্রামীণ প্রকল্পের কাজের অগ্রগতি দেখতে গত জানুয়ারি মাসেই এক ডজন জেলায় পরিদর্শনে আসে কেন্দ্রীয় দল। সেগুলোয় সরকারি অফিসাররা ছিলেন না। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক ন্যাশনাল লেভেল মনিটরিং দল পাঠায়, যারা মূলত গ্রামোন্নয়ন মন্ত্রকের নথিভুক্ত এজেন্সি। বিভিন্ন প্রকল্পের কাজ দেখার পাশাপাশি সোশ্যাল অডিট করে এরা। ১০০ দিনের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, আবাস যোজনা-সহ ১১টি কেন্দ্রীয় গ্রামীণ প্রকল্পের কাজ পর্যালোচনা করতে পাঠানো হয় ওই দল।


You might also like!