Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Video

1 year ago

Panchayat Office Locked | পঞ্চায়েত অফিসে তালা, তৃণমূল সভাপতির বিরুদ্ধে কর্মীদের আটকে রাখার অভিযোগ

 

পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে কর্মীদের আটকে রাখার অভিযোগ তৃণমূল সভাপতির বিরুদ্ধে, চাঞ্চল্য এলাকায়। পূর্ব বর্ধমান জেলার ভাতারের বনপাস গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে কর্মীদের আটকে রাখার অভিযোগে চাঞ্চল্য ছড়াল। অভিযোগের তির সরাসরি বনপাস অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি শান্তিরাম মন্ডল ও তাঁর অনুগামীদের দিকে। বনপাস গ্রাম পঞ্চায়েতের প্রধান চম্পা আরোশ মাল বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সামনে জানান।, ওইদিন পঞ্চায়েতের সমস্ত সদস্যকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ মিটিং ডাকা হয়েছিল। মিটিং শুরুর আগেই হঠাৎ শান্তিরাম মন্ডলের নেতৃত্বে কয়েকজন এসে পঞ্চায়েত ভবনের এনআরজিএস অফিস ঘরে তালা ঝুলিয়ে দেন। এর ফলে অফিসের ভিতরে থাকা ভারপ্রাপ্ত এনএস তাপস ঘোষ সহ আরও দুই কর্মী প্রায় এক ঘণ্টা আটকে পড়েন। অভিযোগ, এরপর শান্তিরাম মন্ডল প্রধানের অফিসেও তালা ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করলে অন্য সদস্যরা বাধা দেন এবং একটি অশান্ত পরিস্থিতি তৈরি হয়। ঘটনার পেছনে রাজনৈতিক চাপের ইঙ্গিত দিয়েছেন প্রধান চম্পা আরোশ মাল। তিনি জানান, অঞ্চল সভাপতির ইচ্ছেমতো কাজ না করায় এই ধরনের আচরণ করা হয়েছে বলে মনে করছেন তিনি। বিষয়টি ইতিমধ্যে ঊর্ধ্বতন প্রশাসনিক কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যদিও এই বিষয়ে শান্তিরাম মন্ডল কোনও মন্তব্য করতে রাজি হননি। তাঁর তরফে কোনও ব্যাখ্যা না মেলায় বিতর্ক আরও গভীর হয়েছে। পঞ্চায়েত অফিসে এমন ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

You might also like!