Breaking News
 
SP MP Targets Rahul Gandhi: ‘হারের ভয়েই’ রায়বরেলিতে লড়তে চাননি রাহুল? বিস্ফোরক দাবি অখিলেশের দলের সাংসদের M Nageshwar Rao: আর্থিক অনিয়মের অভিযোগের পর রাজনীতিতে প্রাক্তন সিবিআই প্রধান, নতুন ভূমিকায় নাগেশ্বর রাও Nagaland Woman 'Assaulted: ভারত-ব্রাজিল ম্যাচের পর পাঁচতারা হোটেলে অশান্তি! নাগাল্যান্ডের দুই যুবতীর সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ CM Suvendu Adhikari: ‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করলে কেমন হয়?’ নন্দীগ্রাম থেকে মমতাকে ফের খোঁচা শুভেন্দুর Suvendu Adhikari: ‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর Government Hospitals Employees Bonus: পুজোর আগে সরকারি হাসপাতালের কর্মীদের জন্য সুখবর, ৮.৩৩% বোনাসের নির্দেশ স্বাস্থ্যদপ্তরের

 

Entertainment

3 months ago

Rahul Death Case: রহস্যমৃত্যুর তদন্তে বড় মোড়! রাহুল অরুণোদয়ের মৃত্যুকাণ্ডে সক্রিয় সিআইডি, আশায় পরিবার

Rahul Arunoday Banerjee death case handed to CID
Rahul Arunoday Banerjee death case handed to CID

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় অবশেষে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। ঘটনার প্রায় আড়াই মাস পর অভিনেতার মৃত্যুর তদন্তভার রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি-এর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তে নতুন করে সুবিচারের আশায় বুক বাঁধছে অভিনেতার পরিবার ও ঘনিষ্ঠ মহল।

গত ২৯ মার্চ ওড়িশার তালসারি সমুদ্র সৈকতে একটি বাংলা ধারাবাহিকের শুটিং চলাকালীন জলে তলিয়ে যান রাহুল। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রথমে ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে দেখা হলেও সময়ের সঙ্গে একাধিক প্রশ্ন সামনে আসে, যা মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে সন্দেহ আরও ঘনীভূত করে। রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার এবং তাঁর সহকর্মীদের অভিযোগ ছিল, শুটিং সেটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। পাশাপাশি স্থানীয় প্রশাসনের অনুমতি ছাড়া সমুদ্র সৈকতে শুটিং করা হয়েছিল বলেও অভিযোগ ওঠে। ফলে গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জোরালো হতে থাকে।


ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, দীর্ঘ সময় জলের নিচে থাকার ফলে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় অভিনেতার। তাঁর শরীরে সমুদ্রের নোনা জল ও বালির উপস্থিতিও মিলেছিল। তবে ঠিক কোন পরিস্থিতিতে তিনি বিপদের মুখে পড়লেন এবং উদ্ধার প্রক্রিয়ায় কোনও গাফিলতি ছিল কি না, সেই প্রশ্নগুলির উত্তর এখনও অধরা।  সোমবার এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর জেলা পুলিশকে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। খুব শীঘ্রই CID গোটা ঘটনার নথি সংগ্রহ করে তদন্ত শুরু করবে।

রাহুলের মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছিল বাংলা বিনোদন জগত। অভিনেতা হিসেবে তাঁর জনপ্রিয়তার পাশাপাশি ব্যক্তিত্ব ও কাজের প্রতি নিষ্ঠার জন্যও তিনি সকলের প্রিয় ছিলেন। তাঁর অকালপ্রয়াণে যে শূন্যতা তৈরি হয়েছে, তা এখনও অনুভব করেন সহকর্মীরা। এদিকে তদন্ত CID-এর হাতে যাওয়ায় কিছুটা স্বস্তি পেলেও পরিবারের পক্ষ থেকে এখনও প্রকাশ্যে বিশেষ মন্তব্য করা হয়নি। সকলের একটাই প্রশ্ন— সেদিন তালসারির সমুদ্রে ঠিক কী ঘটেছিল? সেই উত্তর খুঁজতেই এবার নামছে CID। তদন্তের অগ্রগতির দিকে তাকিয়ে রয়েছে গোটা টলিপাড়া। 


You might also like!