Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Tripura

2 years ago

Tripura :ত্রিপুরা : কুমারঘাটে নিৰ্মীয়মাণ টাউন হল-এর তিন তলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

A worker died tragically after falling from the third floor of the building
A worker died tragically after falling from the third floor of the building

 

কুমারঘাট  : কুমারঘাটে নিৰ্মীয়মাণ ভবনের তিন তলা থেকে পড়ে জনৈক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে  ঊনকোটি জেলার অন্তৰ্গত কুমারঘাটের ব্লক চৌমুহনিতে। নিহত শ্রমিকের নাম উত্তম দেবনাথ। তাঁর বাড়ি আগরতলায়। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা গিয়েছে, ব্লক চৌমুহনিতে টাউন হল-এর কাজ চলছে। সেখানে বিদ্যুতায়নের কাজে নিযুক্ত ছিলেন উত্তম দেবনাথ। হঠাৎই অন্যান্য শ্রমিক শব্দ শুনতে পান। নীচে দেখা যায় পড়ে রয়েছেন উত্তম দেবনাথ। সাথে সাথেই তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎকরা উত্তম দেবনাথকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।

সেখানে উপস্থিত এক শ্রমিক জানিয়েছেন, ধারণা করা হচ্ছে বিদ্যুতের ছোঁবলে তিনি আঘাতপ্রাপ্ত হয়ে ছিটকে পড়ে যান এবং মৃত্যুর কোলে ঢলে পড়েন। ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছে পুলিশ। তদন্ত শুরু করা হয়েছে। খবর দেওয়া হয়েছে মৃত উত্তম দেবনাথের পরিবারকে। শ্রমিকের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

You might also like!