Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Tripura

1 year ago

Chief Minister Professor (Dr.) Manik Saha:ভূমি রাজস্ব আইন ও নিয়ম নীতি কঠোরভাবে কার্যকর করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী ডাঃ সাহা

Chief Minister Professor (Dr.) Manik Saha
Chief Minister Professor (Dr.) Manik Saha

 

আগরতলা : জেলা প্রশাসনকে ভূমি রাজস্ব আইন এবং নিয়ম নীতি কঠোরভাবে কার্যকর করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। পাশাপাশি তিনি কোনও পরিস্থিতিতেই যাতে সংশ্লিষ্ট বিষয়ে নিয়মকানুন লঙ্ঘন না হয় তা সুনিশ্চিত করার জন্য তিনি নির্দেশ দেন।সচিবালয়ে রাজস্ব দপ্তরের রাজ্যস্তরীয় উপদেষ্টা কমিটির বৈঠকে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা বক্তব্য রাখতে গিয়ে জমি হস্তান্তর ও নামজারি এবং কৃষি ও জলাশয়ের ডাইভারশনের বিষয়েও কঠোরভাবে নজরদারি রাখতে বলেন।

বৈঠকে সিদ্ধান্ত হয় বরাদ্দকৃত জমি বিক্রির অনুমতির আবেদনপত্র খতিয়ে দেখতে মহকুমা শাসকের সভাপতিত্বে এবং মেডিক্যাল অফিসার সহ মহকুমার অন্যান্য আধিকারিকদের নিয়ে মহকুমা পর্যায়ে একটি কমিটি গঠন করা হবে। এই কমিটি প্রতিটি আবেদনের সত্যতা ও প্রয়োজনীয়তা একটি স্বচ্ছ ব্যবস্থার মাধ্যমে যাচাই করবে।

প্রসঙ্গত, বৈঠকে রাজস্ব ও জনজাতি কল্যাণ দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে, আইন দপ্তরের সচিব সঞ্জয় ভট্টাচার্য্য সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমস্ত জেলার জেলাশাসক ও সমাহর্তাগণও অংশ নেন।


You might also like!