Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Tripura

2 years ago

Tripura:৯ সেপ্টেম্বর আগরতলায় জাতীয় লোক আদালতে নিষ্পত্তির জন্য তোলা হবে ২৯২৩ টি মামলা

2923 cases will be taken up for disposal in the National People's Court in Agartala on September 9
2923 cases will be taken up for disposal in the National People's Court in Agartala on September 9

 

আগরতলা  : আগামী ৯ সেপ্টেম্বর আগরতলার ক্যাপিট্যাল কমপ্লেক্সস্থিত হাইকোর্ট অব ত্রিপুরা চত্বরে তৃতীয় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে। হাইকোর্ট অব ত্রিপুরার পক্ষ থেকে জানানো হয়েছে আদালতের কাজ শুরু হবে সকাল ১০টায়। ঐদিন জাতীয় লোক আদালতে ৬৫টি বিভিন্ন মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে।

পশ্চিম ত্রিপুরা জেলার আইনসেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ৯ সেপ্টেম্বর আগরতলা কোর্ট চত্বরে জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে। লোক আদালতের কাজ শুরু হবে সকাল ১০টায়। ঐদিন ১৬টি লোক আদালত/ব্যাঞ্চে ২৮৫৮টি বিভিন্ন মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে।

প্রসঙ্গত, রাজ্যে এই লোক আদালতে বহু মামলার নিষ্পত্তি হচ্ছে। বিশেষ করে মোটর ভেহিক্যালস এর মামলাগুলির ক্ষেত্রে জনগণ এই ধরনের লোক আদালতের ব্যাবস্থা করায় আইনসেবা কর্তৃপক্ষের উদ্যোগের ভূয়সী প্রশংসা করছেন।

You might also like!