Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

Tripura

5 months ago

Tripura news:বৃক্ষরোপণ কর্মসূচিতে মন্ত্রী বিকাশ দেববর্মার বার্তা—“গাছই জীবনের শ্বাস”

tree plantation program
tree plantation program

 

আগরতলা, ২৮ আগস্ট  : সবুজ পৃথিবীকে আগামীর প্রজন্মের জন্য সুরক্ষিত রাখতে বৃক্ষরোপণের বিকল্প নেই। এই উপলব্ধি থেকেই ত্রিপুরা সরকারে অর্থনীতি ও পরিকল্পনা (স্ট্যাটিস্টিক্স) দফতরের উদ্যোগে পশ্চিম ত্রিপুরার রামনগর এলাকার মোল্লাপাড়া জুনিয়র বেসিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হল বন মহোৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দফতর মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছ রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে স্পষ্টভাবে বার্তা দেন—“গাছই জীবন। এই জীবনকে টিকিয়ে রাখতে প্রতিটি মানুষকে বৃক্ষরোপণের কাজে এগিয়ে আসতে হবে শিশু- কিশোরদের ছোটবেলা থেকেই সবুজের প্রতি ভালোবাসা গড়ে তোলা দরকার।”

এদিন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও স্থানীয় জনগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। শুধু আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ না থেকে এই উদ্যোগ পরিবেশ রক্ষার বাস্তব বার্তা পৌঁছে দেয় সাধারণ মানুষের কাছে।

স্থানীয়দের দাবি, বিশ্বজুড়ে যখন বনভূমি কমে আসছে, জলবায়ু পরিবর্তনের হুমকি প্রতিদিন ঘনিয়ে আসছে, তখন ত্রিপুরা সরকারের এই উদ্যোগ নিঃসন্দেহে এক ইতিবাচক বার্তা। বন মহোৎসবের মাধ্যমে শুধু চারাগাছই রোপণ হয়নি, রোপিত হয়েছে এক নতুন আশার বীজ—যেখানে আগামী দিনের প্রজন্ম প্রকৃতির সাথে সহাবস্থানে বাঁচতে শিখবে। এই কর্মসূচি সমাজে এক গুরুত্বপূর্ণ বার্তা ছড়িয়ে দিল—“গাছ রক্ষা মানেই জীবন রক্ষা।”

You might also like!