Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

Travel

3 years ago

Outing places near Kolkata:স্বল্প খরচেই ঘুরে আসুন উত্তরবঙ্গের গজলডোবা

outing
outing

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ উত্তরবঙ্গ এখন পর্যটকদের একটা অন্যতম আকর্ষণ। প্রকৃতি নিজেকে উজাড় করে দিয়েছে।সঙ্গে সরকার উত্তরবঙ্গে পর্যটকদের আকর্ষণের জন্য নানা পরিকল্পনা নিয়েছে। তারই একটি নিদর্শন 'গজলডোবা'।

প্রাকৃতিক সৌন্দর্য এবং ছিমছাম পরিবেশের মাঝে গজলডোবা এক অপরূপ অনুভূতি দেয়। পশ্চিমবঙ্গের পর্যটন দফতর আবার সেখানে শিকারা পরিষেবা চালুর পরিকল্পনা করছে। ফলে সেখানের আকর্ষণ আরো বাড়বে। 

দূরে প্রাচীন হিমালয়, সামনে নীল জল, চারিদিকে সবুজ বনানি, সেখানে। রাজ্যের পরিযায়ী পাখিদের বাস। সবমিলিয়ে গজলডোবা এখন প্রাইম ভ্রমন গন্তব্য। তাই পর্যটকদের মাঝে জায়গাজুড়ে নিচ্ছে উত্তরবঙ্গের  গজলডোবা। শীতের ছোট্ট ছুটিতে কাছেপিঠে কোথাও ঘুরে আসার জন্য গজলডোবার তুলনা হয়না। শীতের মরশুমে মানুষের পাশাপশি প্রচুর পরিযায়ী পাখির দেখা পাওয়া যায় সেখানে। 

অদূরে হিমালয়, সামনে নীল টলটলে জল, আশেপাশে পাখিদের কলরব! সবটা মিলিয়ে এমন সুন্দর জায়গা খুব বিরল। ওপারে তিস্তা নদীর ধারে বেড়ানোর জন্য অনেকেই আসেন। কিন্তু বর্তমানে পর্যটকদের নম্বর ওয়ান ভ্রমণ গন্তব্যস্থল হয়ে উঠেছে এই বাঁধটি। আকাশ পরিষ্কার থাকলে সেখানে দেখতে পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘারও। এখানের শান্ত নির্লিপ্ত পরিবেশ ছুটি কাটানোর জন্য দারুণ উপভোগ্য। সামনেই আবার গরুমারা জাতীয় উদ্যান, সেখানেও ঘুরে আসা যায়। 

পাহাড় ঘুরতে যাওযার সাধ্য যাদের নেই অর্থাৎ ইচ্ছা থাকলেও বিভিন্ন কারণে যেতে পারেননা, গজলডোবা তাদের জন্য আদর্শ ডেস্টিনেশন। এখানে এখন কয়েকটা হোটেল রিসর্ট হয়েছে। ফোন করে চলে যান গজলডোবা।


You might also like!