Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Technology

9 months ago

SIR: BLO কিংবা ওয়েবসাইট— সব পথেই দেখুন খসড়া ভোটার তালিকা, জানুন সহজ পদ্ধতি

Draft Voter List Verification Process
Draft Voter List Verification Process

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: নির্বাচনের খসড়া তালিকা প্রকাশ আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। আগামী ১৬ই ডিসেম্বর প্রকাশ পেতে চলেছে এই গুরুত্বপূর্ণ খসড়া ভোটার তালিকা। এনুমারেশন ফর্ম জমা দেওয়ার পর এবার সবার মনে একটাই প্রশ্ন— নিজের নাম তালিকায় রইল তো? কীভাবে খুঁজে দেখবেন খসড়া তালিকায় নাম? দেখে নিন বিস্তারিত পদ্ধতি।

অনলাইনে কীভাবে খুঁজবেন নাম? 

কমিশন সূত্রে জানা গিয়েছে, অনলাইন ও অফলাইন— দুই পদ্ধতিতেই পাওয়া যাবে খসড়া ভোটার তালিকা।

* অনলাইনে দেখতে হলে—

১. প্রথমে ভিজিট করুন নির্বাচন কমিশনের ওয়েবসাইট: eci.gov.in

২. সেখানে নাম (Name) বা EPIC নম্বর দেওয়ার অপশন দেখা যাবে।

৩. প্রয়োজনীয় তথ্য বসিয়ে Submit করলেই স্ক্রিনে ভেসে উঠবে ভোটার তালিকার খসড়া সংস্করণ।

৪. একইভাবে পশ্চিমবঙ্গের CEO-র অফিসিয়াল সাইট ceowestbengal.wb.gov.in-এও খুঁজে পাওয়া যাবে খসড়া তালিকা।

৫. নির্বাচন কমিশনের মোবাইল অ্যাপেও প্রকাশ করা হবে তালিকা, চাইলে সেখান থেকেও চেক করতে পারবেন নিজের নাম।

* অফলাইনে দেখতে হলে-

এখনও অনেকেই অনলাইনে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তাঁদের সুবিধার জন্য:

১. প্রতিটি বুথের বুথ লেভেল অফিসার (BLO)-এর কাছে থাকবে খসড়া ভোটার তালিকা।

২. BLO-র কাছে গিয়ে সহজেই দেখে নিতে পারেন আপনার নাম আছে কি না।

৩. BLO-র সঙ্গে যোগাযোগে সমস্যা হলে সাহায্য করতে পারবেন বুথ লেভেল এজেন্টস (BLA)।

৪. এছাড়াও, যাদের নাম কোনো কারণে বাদ পড়বে, তাঁদের আলাদা একটি তালিকাও প্রকাশ করবে কমিশন।

১৬ই ডিসেম্বর প্রকাশিত খসড়া ভোটার তালিকায় নিজের নাম আছে কিনা জানতে পারবেন ঘরে বসেই বা কাছের বুথে গিয়েও। অনলাইন–অফলাইন— উভয় পথেই সহজলভ্য করা হচ্ছে পরিষেবাটি, যাতে কেউই বঞ্চিত না হন।

You might also like!