Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

UPI Disruption: দেশ জুড়ে UPI বিভ্রাট! এক মাসের মধ্যে ভারতে তৃতীয়বারের মতো UPIবন্ধ, আশঙ্কায় ব্যবহারকারীরা!

UPI Disruption (Symbolic picture)
UPI Disruption (Symbolic picture)

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  শনিবার আবারও দেশজুড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই পরিষেবা।  ইউপিআই বিভ্রাটের জেরে টাকা লেনদেন করতে গিয়ে ইতিমধ্যেই সমস্যায় পড়ছেন বহু মানুষ। ইউপিআই মারফত টাকা পাঠাতে গিয়ে অনেকেই PhonePe, Google Pay, এবং Paytm-সহ বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকেন। তবে আজ অনেকেই  জানিয়েছেন, টাকা পাঠাতে গিয়ে ট্রানজ্যাকশন ফেইলিওর হচ্ছে। এই নিয়ে গত এক মাসে তৃতীয় বার ইউপিআই পরিষেবা বিঘ্নিত হল। যার জেরে ডিজিটাল আর্থিক লেনদেনে ব্যাপক সমস্যা তৈরি হয়েছে। 

ক্যাশের পরিবর্তে অনলাইন ট্রানজ্যাকশন বহুল ব্যবহৃত। মুদিখানা থেকে শপিং মল সব জায়গাতেই ইউপিআই পরিষেবার মাধ্যমে অর্থ প্রদান করা হয়। তবে আজকের এই সমস্যায় ক্রেতা-বিক্রেতা উভয়েই বেশ অসুবিধার সম্মুখীন হতে হয়েছে।  ডাউনডিটেক্টরের রিপোর্ট অনুসারে, এই সমস্যার জেরে ইতিমধ্যেই দেশজুড়ে প্রায় ২,১৪৭ টি অভিযোগ জমা পড়েছে। গুগল পে ব্যবহারকারীরা ৯৬টি সমস্যার অভিযোগ করেছেন, যেখানে পেটিএম ব্যবহারকারীরা ২৩টি অভিযোগ করেছেন। কী কারণে এই সার্ভার ডাউন হয়েছে সেই কারণ এখনও অজানা। দুপুর ১২ টার পরে এই সমস্যা দেশজুড়ে দেখা গিয়েছে বলে খবর। বহু গ্রাহকেরই ইউপিআই লেনদেনের ক্ষেত্রে সমস্যা হচ্ছিল। এইচডিএফসি, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদা এবং কোটাক মাহিন্দ্রার মতো ব্যাঙ্ক এবং প্লাটফর্মের ক্ষেত্রেই একই ধরনের সমস্যা লক্ষ্য করা গিয়েছে।


UPI সংক্রান্ত সমস্যা নিয়ে সরকারি সংস্থা NPCI, একটি X পোস্টে বিভ্রাটের কারণ হিসাবে জানিয়েছে, "প্রযুক্তিগত সমস্যার জন্য আংশিক UPI লেনদেন ফেইল করছে। আমরা সমস্যা সমাধানের জন্য চেষ্টা করছি। এই অসুবিধার জন্য ক্ষমাপ্রার্থী”। কিন্তু বর্তমান সময়কালে ডিজিটাল পেমেন্টের উপর নির্ভরশীলতা বৃদ্ধি  পাওয়ায় স্বাভাবিক ভাবেই এই ধরনের সমস্যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…