Breaking News
 
India Hormuz:পণ্য চলাচলে বাধা চলবে না’, যুদ্ধবিরতি ঘোষণা হতেই হরমুজ নিয়ে সক্রিয় ভারত সরকার West Bengal Assembly Election: প্রার্থী তালিকা নিয়ে ছাইচাপা আগুন! বিক্ষোভ নেভাতে তড়িঘড়ি ৭ আসনে রদবদল কংগ্রেসের Iran: জলপথের একাধিপত্যে ইরান! হরমুজে জাহাজ চলাচলে কোটি কোটি টাকার ‘ফি’ ভারতে পণ্য সংকটের ইঙ্গিত? Abhaya: বিজেপি প্রার্থীর পথ আটকাল ‘তৃণমূল’! পানিহাটিতে অভয়ার মাকে ঘিরে বিক্ষোভ, অশান্তি চরমে West Bengal Assembly Election:মনোনয়ন জমা দিয়ে ‘তদন্ত’ ও ‘বিচার’ দাবি মমতার! সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারিতে নতুন চাপে নির্বাচন কমিশন? West Bengal Assembly Election:ভবানীপুরের ঘরের মেয়ে না কি বাংলার নেত্রী? মনোনয়ন পেশের পর ‘মিনি ইন্ডিয়া’ বার্তায় চমক মমতার

 

Technology

2 years ago

Phone Charger: কিছুক্ষণ ব্যবহারেই চার্জ ফুরচ্ছে ফোনের? সেটিংস পাল্টে ফেললেই হবে ‘ম্যাজিক’

Phone Charger  (Symbolic Picture)
Phone Charger (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ফোন পুরনো হয়ে গেলে ব্যাটারির কার্যক্ষমতা কমে আসে। তবে যদি নতুন ফোনেও এমন সমস্যা দেখা দেয়, তাহলে বুঝতে হবে আপনি কোনও ভুল করছেন। ফোনের কয়েকটি সেটিংস পাল্টে ফেললেই আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন। জেনে নিন ঠিক কোন কোন কারণের জন্য আপনার ফোনের চার্জ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। 

ডিসপ্লের ব্রাইটনেস:

ব্যাটারি তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার প্রধান কারণ হল ডিসপ্লে। এজন্য স্ক্রিনের ব্রাইটনেস এমনভাবে সেট করুন, যাতে খুব বেশি না থাকে, আর অল্পও না থাকে। আপনি চাইলে অটো মোডে রাখতে পারেন। ফোনের ব্রাইটনেস অযথা বেশি রাখা উচিত নয়। অটো-লক বা স্ক্রিন টাইমআউট সেটিংস পরিবর্তন করুন।

লো-পাওয়ার মোড:

আইফোন হোক বা অ্যান্ডরয়েড ফোন, সবেতেই লো-পাওয়ার মোড অপশন থাকে। যদি ফোনের ব্যাটারি তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাহলে আপনার ফোনে লো পাওয়ার মোড অন করা উচিত। এতে ফোনে বেশ কিছুক্ষণ চার্জ থেকে যায়। এর জন্য প্রথমে “Settings”-এ যান। এরপর “Battery” সিলেক্ট করুন এবং তারপরে “Low Power Mode”-এ ক্লিক করুন।

ব্যাকগ্রাউন্ড অ্যাপ ব্লক করুন:

ব্যাকগ্রাউন্ড অ্যাপ সম্পর্কে অনেকেই জানেন না। অথচ এগুলির জন্য আপনার ফোনের চার্জ খুব সহজেই শেষ হতে শুরু করে। কিছু কিছু অ্যাপ থাকে, যারা ফোনের ব্যাকগ্রাউন্ডে নিজে থেকেই সব সময় চলতে থাকে। আর তারা আপনার ফোনের ব্যাটারি নষ্ট করে দেয়। এই ধরনের ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ করে রাখা উচিত। এর জন্য “Settings”-এ যান এবং তারপরে “General” সিলেক্ট করুন এবং তারপরে “Background app refresh”-এ ক্লিক করুন। এতেই ব্যাকগ্রাউন্ডে চলা অ্যাপগুলি বন্ধ হয়ে যাবে।

লোকেশন শেয়ারিং:

লোকেশন শেয়ারিং আপনার ফোনের চার্জকে খুব সহজেই শেষ করে দেয়। ফলে প্রতিটি অ্যাপের লোকেশন শেয়ার অপশন অন করবেন না। এটি বন্ধ করতে, “Settings”-এ যান, “Privacy”-তে ক্লিক করুন, তারপরে “Location Services” সিলেক্ট করুন। “Always” অপশনের পরিবর্তে “App using” অপশনটি বেছে নিন।

You might also like!