Breaking News
 
SP MP Targets Rahul Gandhi: ‘হারের ভয়েই’ রায়বরেলিতে লড়তে চাননি রাহুল? বিস্ফোরক দাবি অখিলেশের দলের সাংসদের M Nageshwar Rao: আর্থিক অনিয়মের অভিযোগের পর রাজনীতিতে প্রাক্তন সিবিআই প্রধান, নতুন ভূমিকায় নাগেশ্বর রাও Nagaland Woman 'Assaulted: ভারত-ব্রাজিল ম্যাচের পর পাঁচতারা হোটেলে অশান্তি! নাগাল্যান্ডের দুই যুবতীর সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ CM Suvendu Adhikari: ‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করলে কেমন হয়?’ নন্দীগ্রাম থেকে মমতাকে ফের খোঁচা শুভেন্দুর Suvendu Adhikari: ‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর Government Hospitals Employees Bonus: পুজোর আগে সরকারি হাসপাতালের কর্মীদের জন্য সুখবর, ৮.৩৩% বোনাসের নির্দেশ স্বাস্থ্যদপ্তরের

 

Technology

1 year ago

Viral Ghibli Trend: ঘিবলি ট্রেন্ডে গা ভাসাচ্ছে নেটদুনিয়া, কিন্তু তা আদেও নিরাপদ? কী বলছে chatgpt? জানুন

Viral Ghibli Trend (Symbolic picture)
Viral Ghibli Trend (Symbolic picture)

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: নেট দুনিয়ায় ট্রেন্ডে একটি অন্যতম আকর্ষণীয় বিষয়। আর এই ট্রেন্ডে গা ভাসানোর জন্য প্রথম সারিতে রয়েছেন অগণিত ব্যবহারকারী। কখন কোন ট্রেন্ড এসে জনপ্রিয় হয়ে যাবে তা কেউ বলতে পারে না। সম্প্রতি  "ঘিবলি" আর্টে আসক্ত গোটা নেট দুনিয়া। কিছুদিনের মধ্যেই হুহু করে বেড়ে চলেছে এর সংখ্যা। তবে কতটা নিরাপদ এই AI জেনারেট ছবি? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে।   মাস কয়েক আগেই সমীক্ষায় উঠে এসেছিল AI ইউজারদের ডেটা সেভ করে রাখে দীর্ঘসময়। যারা টাকা দিয়ে সাবস্ক্রাইব করে  AI ব্যবহার করে থাকেন তারা কিছুটা নিরাপদ। তবে যারা বিনা টাকায় ইউজ করছেন AI তারা নিজেদের বিপদ ডেকে আনছেন নিজেরাই। বিনামূল্যে AI ব্যবহার করা মানে নিজের তথ্য নেট দুনিয়ায় অসুরক্ষিত ভাবে প্রকাশ করা। হ্যাকাররা যেকোনো সময় তার দখল নিতে  পারে।Chatgpt কে এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হয়েছিল "ঘিবলি আর্ট" তৈরির জন্য অনলাইনে অনেক ছবি আপলোড করা হচ্ছে, এটা কি আদেও নিরাপদ? উত্তর শুনলে আপনিও চমকে যাবেন। AI-এর তরফ থেকে স্পষ্ট বক্তব্য, ট্রেন্ড অনিরাপদ। এমনকি ইউজারের ব্যক্তিগত তথ্য সেভ হয়ে যাওয়ার কথাও বলেছে। ইউজার যদি অন্য কোনো অনলাইন প্ল্যাটফর্মে সেই ছবি আপলোড করেন তবে সেটি সম্পূর্ণ নিরাপদ বলে বিবেচিত হবে না।  

You might also like!