Breaking News
 
SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা Kulgam Encounter: ‘আল্লার সঙ্গে দেখা করতে যাচ্ছি’, শেষ ফোনে কী বলেছিল লতিফ? মসজিদের ভিতরেই কীভাবে চালাল অভিযান? TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য Buri Maa Bhog: কুপন নিয়ে প্রসাদ, বিকেল ৫টার পর বিনামূল্যে ভোগ! কৃষ্ণনগরের ‘বুড়িমা’ পুজোয় বিশেষ আয়োজন Australia India Relations: বাংলায় কি বিনিয়োগের পথে অস্ট্রেলিয়া? শমীকের সঙ্গে বৈঠক ফিলিপ গ্রিনের, শুরু রাজনৈতিক চর্চা

 

SIR in West Bengal: বাংলায় খসড়া ভোটার তালিকা প্রকাশ, রইল অনলাইনে নাম যাচাইয়ের সহজ পদ্ধতি

SIR in West Bengal
SIR in West Bengal

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শেষ হওয়ার পর মঙ্গলবার, ১৬ ডিসেম্বর প্রকাশিত হল খসড়া ভোটার তালিকা। নির্বাচন কমিশনের নির্দিষ্ট দুটি ওয়েবসাইটে এই তালিকা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। এনুমারেশন ফর্ম জমা দেওয়ার পর কার নাম তালিকায় রয়েছে, কার নাম বাদ পড়েছে—সব তথ্যই জানা যাচ্ছে এই খসড়া তালিকা থেকে। 

শুধু তাই নয়, মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, অনুপস্থিত ভোটার এমনকি তথাকথিত ‘ভূতুড়ে’ ভোটারের সংখ্যাও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এই তালিকায়। প্রকাশিত তথ্য অনুযায়ী, মোট ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জন ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে। এর মধ্যে নিখোঁজ হিসেবে চিহ্নিত ১২ লক্ষ ২০ হাজার ৩৮ জন, অনুপস্থিত ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬ জন এবং মৃত ভোটারের সংখ্যা ২৪ লক্ষ ১৬ হাজার ৮৫২ জন। পাশাপাশি ১ লক্ষ ৩৮ হাজার ডুপ্লিকেট ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। উল্লেখযোগ্যভাবে, খসড়া তালিকায় ‘ভূতুড়ে’ ভোটারের সংখ্যা দেখানো হয়েছে ১ লক্ষ ৮৩ হাজার ৩২৮। 

খসড়া তালিকায় আপনার নাম অন্তর্ভুক্ত হয়েছে কিনা, দেখে নিন সহজ উপায়ে—

https://ceowestbengal.wb.gov.in/SIR অথবা https://electoralsearch.eci.gov.in/ ওয়েবসাইটে ক্লিক করলে দেখবেন বাঁদিকে রয়েছে EPIC Number এবং ডানদিকে রাজ্যের নাম দেওয়া জায়গা। এই দুই জায়গা পূরণ করতে হবে। অর্থাৎ আপনার EPIC Number এবং রাজ্যের নাম দিন। এর নিচে রয়েছে একটি captcha code, পাশের খালি জায়গায় কোড বসান। তার নিচে পাবেন SEARCH অপশন। সেখানে ক্লিক করলে নিজের নাম দেখতে পাবেন।

এছাড়া খসড়া ভোটার তালিকা দেখা যাবে কমিশনের অ্যাপ – ECINET. কীভাবে দেখবেন নিজের নাম? এই অ্যাপটি খোলার পর দেখবেন সবুজ রঙের একটি ফাঁকা জায়গায় লেখা ‘সার্চ ইয়োর নেম ইন ভোটার লিস্ট’। তাতে ‘ক্লিক’ করলে নতুন পাতা খুলে যাবে। তারপর ক্লিক করতে হবে ‘ভোটার আইডি/এপিক’ অপশনে। সেটিতে ক্লিক করলে নিচে ভোটার আইডি বা এপিক নম্বর দেওয়ার একটি জায়গা থাকবে। সেখানে নিজের এপিক নম্বর দিয়ে সার্চ অপশনে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন আপনার নাম খসড়া তালিকায় রয়েছে কি না। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…