Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Technology

5 months ago

WhatsApp Feature Update: ডিপি না থাকলেও আর চিন্তা নেই—নতুন ফিচারে বদলে যাবে হোয়াটসঅ্যাপ চ্যাট অভিজ্ঞতা

WhatsApp New DP Feature
WhatsApp New DP Feature

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বর্তমানে প্রায় সকলের কাছেই জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। তবে অনেক সময়ই দেখা যায়, অনেক ব্যবহারকারী নিজেদের প্রোফাইল বা ডিসপ্লে পিকচার (ডিপি) ফাঁকা রাখেন। ফলে নতুন কোনও নম্বর থেকে মেসেজ এলে প্রেরককে চেনা বেশ কঠিন হয়ে পড়ে। এই সমস্যার সমাধান করতেই এবার নতুন ফিচার নিয়ে আসছে সংস্থাটি।

সংস্থার কর্ণধার জুকারবার্গ-এর প্রতিষ্ঠিত মেটা জানাচ্ছে, এবার থেকে কোনও ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপে ডিপি না থাকলেও তার ছবি দেখা সম্ভব হবে। কীভাবে? জানা গিয়েছে, স্মার্টফোনে সেভ থাকা কন্টাক্ট নম্বরের সঙ্গে যুক্ত জিমেল অ্যাকাউন্টে যদি ছবি থাকে, তাহলে সেই ছবিই প্রোফাইল পিকচার হিসেবে দেখাবে হোয়াটসঅ্যাপে। এই ফিচারের ফলে ব্যবহারকারীরা সহজেই বুঝতে পারবেন কে মেসেজ করছেন, এমনকি ডিপি না থাকলেও। এতে চ্যাটিংয়ের অভিজ্ঞতা আরও স্বচ্ছ ও স্বস্তিদায়ক হবে বলে মনে করা হচ্ছে।

তবে অনেকের মনে প্রশ্ন উঠছে—এতে কি ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ণ হবে? সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যবহারকারীদের নিরাপত্তা ও গোপনীয়তার বিষয়টি সম্পূর্ণভাবে মাথায় রেখেই এই ফিচার তৈরি করা হচ্ছে। কোনও তথ্য ফাঁস বা অপব্যবহারের আশঙ্কা নেই বলেই দাবি তাদের। বর্তমানে এই ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। ভবিষ্যতে ধাপে ধাপে সকল ব্যবহারকারীর জন্য এটি চালু করা হবে। তবে একটি বিষয় মনে রাখা জরুরি—যদি কেউ আপনাকে ব্লক করে রাখেন, তাহলে এই সুবিধা কার্যকর হবে না। নতুন এই আপডেট নিঃসন্দেহে হোয়াটসঅ্যাপ ব্যবহারকে আরও সহজ এবং ব্যবহারবান্ধব করে তুলবে।  

You might also like!