Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Technology

6 months ago

Aadhaar-Based LPG Verification: LPG গ্রাহকদের জন্য বাধ্যতামূলক E-KYC, স্মার্টফোনেই ঘরে বসে সম্পন্ন করা যাবে প্রক্রিয়া, জেনে নিন পদ্ধতি

Lpg Ekyc Online Smartphone
Lpg Ekyc Online Smartphone

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: গ্যাস ভর্তুকির সঠিক ব্যবহার নিশ্চিত করতে নতুন পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। গৃহস্থ্য LPG গ্রাহকদের জন্য E-KYC প্রক্রিয়া বাধ্যতামূলক করা হয়েছে বলে জানিয়েছে পেট্রোলিয়াম মন্ত্রক। সরকারের এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হল ভর্তুকির অপব্যবহার রোধ করা এবং প্রকৃত গ্রাহকদের কাছে সেই সুবিধা পৌঁছে দেওয়া।

নতুন নিয়ম অনুযায়ী, LPG গ্রাহকদের তাদের আধার নম্বরকে গ্যাস সংযোগের সঙ্গে যুক্ত করে E-KYC সম্পন্ন করতে হবে। তবে এই প্রক্রিয়ার জন্য আর গ্যাস এজেন্সিতে যাওয়ার প্রয়োজন নেই। এখন স্মার্টফোন ব্যবহার করেই ঘরে বসে সহজে E-KYC করা সম্ভব। এক্ষেত্রে আধার ভিত্তিক ফেস অথেনটিকেশন প্রযুক্তি ব্যবহার করা হবে। গ্রাহকরা মোবাইলের মাধ্যমে নিজের পরিচয় যাচাই করিয়ে সহজেই E-KYC সম্পূর্ণ করতে পারবেন। ফলে সময় বাঁচবে এবং ঝামেলাও কমবে।

∆ কেন LPG E-KYC গুরুত্বপূর্ণ:

LPG E-KYC করার মূল উদ্দেশ্য হল

> প্রকৃত গ্রাহক যাচাই করা 

> ভর্তুকির অপব্যবহার রোধ করা 

> সঠিক ব্যক্তির কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়া

> পুরো প্রক্রিয়াকে ডিজিটাল ও সহজ করা

∆ LPG আধার E-KYC করার স্টেপ বাই স্টেপ পদ্ধতি: 

> LPG কোম্পানির অ্যাপ ডাউনলোড করুন (mLPG, MyBPCL Gas, MyHP Gas)

> এরপর Aadhaar FaceRD অ্যাপটি ইনস্টল করুন

>  LPG অ্যাপে রেজিস্টার্ড মোবাইল নম্বর ও Consumer ID দিয়ে লগ-ইন করুন

> E-KYC/ Aadhaar Verification অপশনটি নির্বাচন করুন

> আধার নম্বর লিখুন

> স্ক্রিনে ভেসে ওঠা নির্দেশ অনুসারে ফেস স্ক্যান সম্পন্ন করুন

> যাচাই সফল হলে মোবাইলে SMS কনফার্মেশন আসবে

সরকারি সূত্রে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে E-KYC সম্পন্ন করলে LPG ভর্তুকি নিরবিচ্ছিন্ন ভাবে পাওয়া যাবে। তাই গ্যাস গ্রাহকদের যত দ্রুত সম্ভব এই প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। 


You might also like!