Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Technology

5 months ago

Tech & Finance: ইউপিআই লেনদেনে বড় বদলের ভাবনা, জালিয়াতি ঠেকাতে ‘এক ঘণ্টার অপেক্ষা’ প্রস্তাব আরবিআই-এর

Digital Payment Fraud Prevention
Digital Payment Fraud Prevention

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: নোটবন্দির পর থেকেই দেশে ডিজিটাল লেনদেনের প্রসার দ্রুত বেড়েছে, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ‘ডিজিটাল ইন্ডিয়া’ উদ্যোগের হাত ধরে। কোভিড পর্বে সেই প্রবণতা আরও জোরদার হয়। তবে ডিজিটাল লেনদেন বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে প্রতারণার ঘটনাও। এই পরিস্থিতিতে ইউপিআই ব্যবস্থায় বড় পরিবর্তনের কথা ভাবছে আরবিআই। 

সম্প্রতি প্রকাশিত একটি আলোচনাপত্রে আরবিআই জানিয়েছে, অনলাইন জালিয়াতির পরিমাণ গত কয়েক বছরে উদ্বেগজনকভাবে বেড়েছে। ২০২১ সালে যেখানে প্রায় ৫৫১ কোটি টাকার প্রতারণার তথ্য সামনে এসেছিল, ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৯৩১ কোটি টাকায়। এই প্রেক্ষিতেই ‘ওয়ান আওয়ার ওয়েট’ বা এক ঘণ্টার অপেক্ষার প্রস্তাব সামনে আনা হয়েছে। এই প্রস্তাব অনুযায়ী, ১০ হাজার টাকার বেশি অ্যাকাউন্ট-টু-অ্যাকাউন্ট অনলাইন লেনদেনের ক্ষেত্রে টাকা পাঠানোর পর সেটি সঙ্গে সঙ্গে গ্রাহকের অ্যাকাউন্টে জমা হবে না। বরং এক ঘণ্টা পর্যন্ত সেই অর্থ ব্যাঙ্কের কাছে ‘হোল্ড’ অবস্থায় থাকবে। এই সময়ের মধ্যে প্রেরক যদি বুঝতে পারেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন, তাহলে লেনদেন বাতিল করার সুযোগ পাবেন।

আরবিআই এই সময়সীমাকে ‘গোল্ডেন আওয়ার’ হিসেবে উল্লেখ করেছে। বিশেষজ্ঞদের মতে, প্রতারকরা সাধারণত খুব দ্রুত লেনদেন সম্পন্ন করার চেষ্টা করে, যাতে ভুক্তভোগী ভাবার সময় না পান। কিন্তু এই অতিরিক্ত সময় হাতে থাকলে গ্রাহক নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারবেন এবং প্রয়োজনে তা সংশোধনও করতে পারবেন। তবে এই নিয়ম সব ধরনের লেনদেনে প্রযোজ্য হবে না। প্রাথমিকভাবে ব্যক্তি থেকে ব্যক্তির মধ্যে অর্থ স্থানান্তরের ক্ষেত্রেই এটি কার্যকর হতে পারে। দোকানে কিউআর কোড স্ক্যান করে কেনাকাটার মতো লেনদেন এই ব্যবস্থার আওতার বাইরে থাকতে পারে। সব মিলিয়ে, ডিজিটাল নিরাপত্তা জোরদার করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। 


You might also like!