Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Technology

1 year ago

Facebook: ফেসবুকের পুরনো ফিচারের প্রত্যাবর্তন! ফিরছে 'পোক' — শুরু নতুন চর্চা

Facebook said it was "time to start poking again"
Facebook said it was "time to start poking again"

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  দেখতে দেখতে দুই দশকের কাছাকাছি সময় পেরিয়ে এসেছে ফেসবুক। এক সময়ে তরুণ প্রজন্মের সোশ্যাল মিডিয়া হটস্পট এখন অনেকটাই পরিণত বয়সের প্ল্যাটফর্মে রূপান্তরিত। তবুও হারানো জনপ্রিয়তা ফেরাতে মরিয়া মেটা। আর সেই চেষ্টাতেই তারা ফিরিয়ে আনছে ফেসবুকের এক পুরনো ও নস্ট্যালজিক ফিচার—  ‘পোক’ (Poke)। ২০০৪ সালে ফেসবুক যখন সদ্য আত্মপ্রকাশ করেছে, তখনই প্রথম দেখা মেলে এই পোক ফিচারের। উদ্দেশ্য ছিল খুব সাধারণ— কারও মনোযোগ আকর্ষণ করা। এক ধরণের ভার্চুয়াল কনুই ঠেলা বলা যেতে পারে একে। কখনও বন্ধুর সঙ্গে মজা করতেই, আবার কখনও ‘ফ্লার্ট’ করতেও ব্যবহার হতো এই  ফিচার। তরুণদের মধ্যে তখন ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল এটি। 

কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ফেসবুকের ব্যবহার পদ্ধতি বদলায়। আসে লাইক, রিঅ্যাকশন, কমেন্ট, এবং পরে মেসেঞ্জার। ধীরে ধীরে পোক ফিচার হারিয়ে যায় ইউজারদের মন থেকে। অবশেষে ২০১৪ সালে সেটিকে কার্যত সরিয়েই দেয় মেটা। তবে ২০২৫ সালে এসে আবারও সেই ফিচারকে ফিরিয়ে আনছে মেটা— নতুন চেহারায়, নতুন অভিজ্ঞতায়। 


কীভাবে কাজ করবে নতুন ‘পোক’ ফিচার? 

নতুন আপডেটে ইউজাররা সরাসরি ফেসবুক প্রোফাইল থেকেই বন্ধুদের পোক করতে পারবেন। কারও নাম সার্চ করে খোঁজার দরকার হবে না। প্রোফাইলে গিয়ে সরাসরিই পোক অপশন পাওয়া যাবে। কেউ আপনাকে পোক করলে আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাবেন। এবার আরও ইন্টারঅ্যাকটিভ করতে যুক্ত করা  হয়েছে বিভিন্ন ইমোজি ব্যবহারের সুবিধাও। মেটার মতে, এই ফিচারের পুনরায় চালু হওয়া নিঃসন্দেহে পুরনো ইউজারদের মধ্যে এক ধরণের নস্ট্যালজিয়া ফিরিয়ে আনবে। পাশাপাশি নতুন প্রজন্ম, বিশেষ করে জেনারেশন জেড-কে আকর্ষণ করাই তাদের প্রধান লক্ষ্য। বর্তমানে টিকটক, ইনস্টাগ্রাম রিলসের দৌলতে তরুণদের  দখলে রয়েছে সোশ্যাল মিডিয়ার মঞ্চ। সেই জায়গায় নিজেদের আবারও জায়গা করে নিতে চায় ফেসবুক। আর তাই পুরনো অথচ চেনা ছোঁয়ায় এবার মেটা খুঁজছে ভবিষ্যতের সম্ভাবনা।

You might also like!