Breaking News
 
Australia India Relations: বাংলায় কি বিনিয়োগের পথে অস্ট্রেলিয়া? শমীকের সঙ্গে বৈঠক ফিলিপ গ্রিনের, শুরু রাজনৈতিক চর্চা Finance Department Guidelines: সরকারি নীতি নির্ধারণে আর বেসরকারি পরামর্শদাতা নয়! ‘নলেজ পার্টনার’ নিয়োগে নয়া নির্দেশিকা রাজ্যের Bardhaman News: বর্ধমানের নার্সিংহোমে স্বাস্থ্য কমিশনের হানা! পরিকাঠামোয় বেহাল দশা, একাধিক প্রতিষ্ঠানে কড়া নির্দেশ Chairman Tuhin Kanta Pandey | বিনিয়োগকারীদের জন্য বড় খবর! ২৪×৭ ট্রেডিংয়ে এখনই সায় নয়, টোকেনাইজেশনেও অনীহা SEBI-র Kalighat Metro station Fire: কালীঘাট মেট্রো স্টেশনের পাশে ধাবায় আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন Yogi Adityanath | অখিলেশ-কংগ্রেসকে টেক্কা দিয়ে ৩২০ আসনের লক্ষ্যে বিজেপি! ২০২৭-এর নির্বাচন নিয়ে বড় বার্তা যোগীর

 

Sea water is changing color: সমুদ্রের জলের রঙ পরিবর্তন হচ্ছে - পরিবেশ বিজ্ঞানীদের মতে এটা এক অশুভ ইঙ্গিত

Sea water is changing color
Sea water is changing color

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আচার্যের বিষয় হলো গত কয়েক বছরের মধ্যে সমুদ্রের জলের রঙ পরিবর্তন হয়ে গেছে অনেক। বিজ্ঞানীরা জানাচ্ছেন, মহাসমুদ্রের ৫৬ শতাংশ জলের রং ইতিমধ্যেই বদলে গেছে। আর তা হয়েছে মাত্র ২০ বছরের ব্যবধানে। কি রং থেকে কি রং হয়েছে এই জল? মার্কিন যুক্তরাষ্ট্রের এমআইটি এবং ব্রিটেনের ন্যাশনাল ওসিয়ানোগ্রাফি সেন্টারের বিজ্ঞানীরা জানাচ্ছেন যে ৫৬ শতাংশ জলের রং নীল থেকে বদলে সবুজ হয়ে গেছে। আর তা হয়েছে বিশ্ব উষ্ণায়নের হাত ধরে। বিশ্ব উষ্ণায়ন গত ২০ বছরে যে ভাবে মানুষের ভুলেই ক্রমশ মাথা চাড়া দিতে থেকেছে, তারই ফল ভুগছে এই জলভাগ। আগামী দিনে বাকি জলের রংও বদলে যেতে পারে বলেই মনে করছেন বিজ্ঞানীরা।

এই জলের রঙ পরিবর্তনে শঙ্কিত বিশ্ব বিজ্ঞানী মহল। বিজ্ঞানীরা কিন্তু এই জলের রং বদলকে অশনিসংকেত হিসাবেই নিচ্ছেন। তাঁদের মতে, সমুদ্রের জলের রং বলে দেয় সেই সমুদ্রের জলের বাস্তুতন্ত্র। জলের রং বদল হচ্ছে মানে সেই জলের বাস্তুতন্ত্রে পরিবর্তন হচ্ছে।

সহজ কথায় জলের চরিত্র বদলে যাচ্ছে। যা কিন্তু একেবারেই ভাল ইঙ্গিত নয় বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। বিজ্ঞানীরা জানিয়েছেন, যে পরিমাণ জলের রং ইতিমধ্যেই বদলে গেছে সেই পরিমাণ স্থলভাগ পৃথিবীর নেই। স্থলভাগের চেয়েও বেশি জলভাগের জলের রং বদলে গেছে মানুষের হাতে সৃষ্ট বিশ্ব উষ্ণায়নের জেরে। এই যে জলের রং বদল তা ধরা পড়েছে উপগ্রহ চিত্র পর্যালোচনা করে। এর সুদূর প্রসারি প্রভাব পড়বে জল ও স্থলভাগের প্রাণীকুলের উপর।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…