Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Odisha

10 months ago

Odisha bandh on July 17: বালেশ্বরের ঘটনায় ১৭ জুলাই ওড়িশা বনধের ডাক কংগ্রেসের, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

Congress-led opposition calls Odisha bandh on July 17 over college student's death
Congress-led opposition calls Odisha bandh on July 17 over college student's death

 

ভুবনেশ্বর, ১৫ জুলাই : ওড়িশার বালেশ্বরে নির্যাতিতার মৃত্যুর ঘটনায় আগামী ১৭ জুলাই ওড়িশা বনধের ডাক দিল কংগ্রেস। পাশাপাশি ওড়িশার শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছে কংগ্রেস। কংগ্রেস-সহ মোট ৮টি দল আগামী ১৭ জুলাই ওড়িশা বনধের ডাক দিয়েছে। সিপিআই (এম) নেতা সুরেশ পানিগ্রাহী বলেছেন, "সম্মিলিত বিরোধী দল সিদ্ধান্ত নিয়েছে, ১৭ জুলাই ওড়িশা বনধ থাকবে।" তিনি বলেছেন, "নির্যাতিতা মেয়েটি ওড়িশা সরকার, স্থানীয় সাংসদ ও বিধায়ক, অধ্যক্ষ, জেলা কালেক্টর, এসপি এবং রাজ্য ও কেন্দ্রের উচ্চশিক্ষামন্ত্রীর কাছে আবেদন করেছিল, কিন্তু কিছুই হয়নি। আমরা পুরো ঘটনার কঠোর বিচার বিভাগীয় তদন্তের দাবি করছি, উচ্চ শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত এবং স্থানীয় বিধায়ক ও সাংসদদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেওয়া উচিত।"

You might also like!