Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Livelihood message

3 years ago

Sbi Recruitment 2023: বিপুল বেতনে লোক নিচ্ছে SBI, জেনে নিন সব তথ্য

Sbi Recruitment 2023 (Symbolic Picture )
Sbi Recruitment 2023 (Symbolic Picture )

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই। পশ্চিমবঙ্গের যে কোনও জেলার বাসিন্দা এই চাকরির জন্য আবেদনের যোগ্য। এই চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এই প্রতিবেদনটি পড়ুন।  

*Credit Financial Analysist পদে কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে যে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট, এমবিএ, ফিনান্স বা পোস্ট গ্র্যাজুয়েট বা ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট ডিগ্রি থাকলে আবেদনের যোগ্য। তবে আবেদনকারীদের কর্পোরেট ফিনান্স কিংবা কর্পোরেট ক্রেডিট বিভাগে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।এই পদে আবেদনকারীদের বয়স হতে হবে ২৭ থেকে ৩৭ বছরের মধ্যে। এই পদে চাকরি মিললে মাসে বেতন হবে ৬৩,৪৮০ টাকা।

*Faculty (Executive) পদেও কর্মী নিয়োগ করা হবে। এই পদে চাকরির জন্য আবেদনকরীদের যে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর উত্তীর্ণ হওয়ার ডিগ্রি থাকতে হবে। এমবিএ ও পিএইচডি ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এই পদে চাকরির ক্ষেত্রে আবেদনকারীদের বয়স হতে হবে ২৮ থেকে ৫৫ বছরের মধ্যে। এই পদে চাকরিতে বার্ষিক ২৫ লক্ষ থেকে ৪০ লক্ষ টাকার প্যাকেজ অনুযায়ী মাসিক বেতন মিলবে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় উপরোক্ত চাকরিগুলির ক্ষেত্রে অনলাইনে আবেদন করতে হবে। এক্ষেত্রে চাকরিপ্রার্থীরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পারেন। ওয়েবসাইটটি লিংকটি হল- http://www.sbi.co.in

উপরোক্ত চাকরিগুলির ক্ষেত্রে আবেদন জানানোর শেষ তারিখ হল ২৯ অগাস্ট, ২০২৩।

You might also like!