Breaking News
 
Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের Surya Kant insult: এজলাসেই প্রধান বিচারপতিকে ‘অযোগ্য’ আক্রমণ! বিতর্কিত আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা

 

DVC Recruitment 2023 ইন্টারভিউ পেরোলেই পাকা হয়ে যাবে কেন্দ্রের DVC তে চাকরি, জেনে নিন সব তথ্য

Damodar Valley Corporation Recruitment 2023 (Symbolic Picture)
Damodar Valley Corporation Recruitment 2023 (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আপনি কী মোটা মাইনের কেন্দ্রীয় সরকারি চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রইল নজরকাড়া এই চাকরির সুযোগ। রাষ্ট্রায়ত্ত সংস্থা দামোদর ভ্যালি কর্পোরেশন বা DVC-তে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য গুলি জেনে নিন। 

Assistant Engineer (IT) পদে কর্মী নিয়োগ করবে ডিভিসি। এক্ষেত্রে আবেদনকারীদের AICTE স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Engineering of Technology/AMIE in Information Technology/ Computer Science নিয়ে পড়ার সম্পূর্ণ কোর্সের ডিগ্রি থাকতে হবে। এছাড়াও কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। 

এছাড়াও Assistant Director (HR) পদেও কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে আবেদনকারীদের HR/Personnel Management & Industrial Relations/Social Work/Labour & Social Welfare বিষয়ে স্নাতকত্তোর উত্তীর্ণ হওয়ার ডিগ্রি থাকতে হবে। এক্ষেত্রে কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

Assistant Manager (PR) পদেও কর্মী নিয়োগ করবে ডিভিসি। এক্ষেত্রে আবেদনকারীদের Diploma in Journalism/Mass Communication/Public Relations ইত্যাদি বিষয়ে স্নাতকোত্তরস্তর উত্তীর্ণ হওয়ার ডিগ্রি থাকতে হবে। এই চাকরির জন্যও কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন করত পারবেন এই ভাবে 

অনলাইনে আবেদন করতে হবে। আবেদনকারীরা সংস্থার অফিসিয়াল ওয়েবাসাইট গিয়ে আবেদন করতে পারেন। অফিসিয়াল ওয়েবসাইটের এই লিংকটি দেখুন http://www.dvc.gov.in

উপরোক্ত তিনটি পদে চাকরির জন্য আবদনকারীদের বয়সের ঊর্ধ্বসীমা হল ৪৫ বছর। উপরোক্ত পদগুলিতে চাকরি মিললে মাসে বেতন হবে ৫৬,১০০ টাকা।

উপরোক্ত চাকরি সংক্রান্ত নোটিফিকেশন দেখতে ক্লিক করতে পারেন এই লিংকে https://www.dvc.gov.in/storage/app/hr/Advertisement%20for%20Fixed%20Term%20Engagement%20(FTE)%20-%20Unfilled%20vacancy.pdf 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…