
কলকাতা, ৩ এপ্রিল : আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা নেই। এবার ধীরে ধীরে গরম বাড়বে দুই বঙ্গেই, স্বাভাবিকভাবেই রোদের দাপটে কাহিল হবে মহানগরী। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ধীরে ধীরে তাপমাত্রা এবার অনেকটাই বাড়তে পারে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।
রবিবার থেকেই বৃষ্টি থেমেছে, আর সোমবার সকাল থেকে রোদের দাপট বুঝিয়ে দিয়েছে গরম এবার বেশ বাড়বে! বৃষ্টি থামতেই ফিরেছে শুষ্ক আবহাওয়া, আবহবিদরা জানিয়েছেন, আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ধীরে ধীরে গরম বাড়বে দক্ষিণবঙ্গে, একই অবস্থা থাকবে উত্তরবঙ্গেও।
