kolkata

3 years ago

Weather Forecast তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রির ওপরেই, বসন্তের ছোঁয়ায় উল্লসিত দক্ষিণবঙ্গ

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, ২৫ ফেব্রুয়ারি : শীত বিদায়ের পর বসন্তের ছোঁয়া লেগেছে কলকাতায়। বসন্তের ছোঁয়ায় উল্লসিত তিলোত্তমা-সহ গোটা দক্ষিণবঙ্গ। ভোরের দিকে এখনও মনোরম থাকছে দক্ষিণবঙ্গের আবহাওয়া। তবে, মহানগরীর তাপমাত্রা ওপরের দিকেই রয়েছে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। এদিন কলকাতা ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস।

বিগত কয়েকদিন ধরেই কলকাতার তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। দিনের পাশাপাশি রাতেও বাড়ছে তাপমাত্রা। রোদের তাপ বাড়ছে, স্বাভাবিকভাবেই গরমে বাড়ছে অস্বস্তি। আগামী কয়েকদিন এ রকমই আবহাওয়া থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই কোথাও।


You might also like!