Breaking News

 

kolkata

3 years ago

Weather Forecast : উত্তুরে হাওয়ার প্রত্যাবর্তনে ফিরতে পারে শীত; রাতে অনুভূত হবে ঠান্ডা, দিনে সেই গরম!

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, ১০ ফেব্রুয়ারি : উত্তুরে হাওয়ার প্রত্যাবর্তনে আবার শীতের আমেজ ফিরতে পারে তিলোত্তমায়। তবে, আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা কিছুটা কমলেও শীতের আমেজ স্থায়ী হবে না। ২৪ ঘণ্টা পর থেকেই ধীরে ধীরে আবার তাপমাত্রা বাড়বে। পরবর্তী কয়েক দিন একই রকম থাকবে কলকাতার আবহাওয়া। তাপমাত্রা একইরকম থাকবে কলকাতা লাগোয়া জেলাগুলিতেও।

শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। এদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে শীতের বিদায় ঘন্টা বেজেই গিয়েছে, শীত শেষ হওয়ার আগেই তাপমাত্রা বেড়ে গিয়েছে কলকাতা ও সংলগ্ন এলাকায়। কিন্তু কুয়াশার বিরাম নেই। সকালের দিকে এখনও বেশ কিছু জায়গায় হালকা থেকে ঘন কুয়াশা দেখা যাচ্ছে। আগামী কয়েক দিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, নদিয়া, হাওড়া এবং পূর্ব মেদিনীপুরে ভোরবেলা কুয়াশার আধিক্য দেখা যেতে পারে বলে জানিয়েছেন আবহবিদেরা।


 

You might also like!