kolkata

3 years ago

Weather Forecast:কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস, পারদ কিছুটা কমল মহানগরীতে

rain 6
rain 6

 

কলকাতা, ৩১ মার্চ : আগামী ৩ দিন দক্ষিণ ও উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই রয়েছে বৃষ্টির পূ্র্বাভাস। কলকাতা-সহ উত্তর এবং দক্ষিণের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তরের জেলাগুলিতে ৪ এপ্রিল পর্যন্ত হতে পারে বৃষ্টি। দক্ষিণের জেলাগুলিতে ২ এপ্রিল পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে, বৃষ্টির সৌজন্যে শুক্রবার পারদ কিছুটা কমল মহানগরীতে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়ায় আগামী কিছু দিন হালকা বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বেশির ভাগ জেলাতেই ২ এপ্রিল, রবিবার পর্যন্ত চলতে পারে বৃষ্টি। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়ায় ৩ এপ্রিল, সোমবারও হালকা বৃষ্টি হতে পারে।

আবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। ১ এবং ২ এপ্রিল এই জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ৩ এপ্রিল, সোমবার পর্যন্ত ছয় জেলাতেই বৃষ্টি হতে পারে। তবে ৪ এপ্রিল, মঙ্গলবার দুই দিনাজপুর এবং মালদহে বৃষ্টির পূর্বাভাস নেই।


You might also like!