Breaking News

 

kolkata

3 years ago

Weather Forecast : কলকাতা-সহ দুই বঙ্গে হ্রাস পাচ্ছে পারদ, শীতের শিরশিরানিতে কাঁপছে পাহাড় থেকে সমতল

Weather forecast
Weather forecast

 

কলকাতা, ৬ জানুয়ারি: উত্তুরে হাওয়ার সৌজন্যে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই হ্রাস পাচ্ছে তাপমাত্রা। পারদ পতন হচ্ছে তিলোত্তমাতেও, দিনভর বইছে কনকনে উত্তুরে হাওয়া। রোদ থাকলেও মালুম হচ্ছে না উত্তাপ। সবমিলিয়ে মনোরম পরিবেশ পশ্চিমবঙ্গে, এযাবৎ এই অপেক্ষাতেই তো ছিলেন শীতপ্রেমীরা। শুক্রবার কলকাতায় পারদ নেমেছে ১০ ডিগ্রির ঘরে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৯ ডিগ্রি সেলসিয়াস, যা এই মরসুমের শীতলতম। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। এদিন মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২১.৯ ডিগ্রি সেলসিয়াস।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন এমনই ঠাণ্ডার আমেজ বহাল থাকবে শহরে। পাশাপাশি শীতের কাঁপুনি ভাব টের পাওয়া যাবে বিভিন্ন জেলাতেও। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে। কলকাতার পাশাপাশি পারদ-পতনের সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলাতেও। সেই সঙ্গে দিনভর বইবে উত্তুরে হাওয়া। মূলত উত্তুরে হাওয়ার দাপটের জেরেই পারদ-পতন ঘটছে। সকালের দিকে কুয়াশা থাকলেও, বেলা বাড়তেই তা উধাও হয়ে যাচ্ছে। কিন্তু, শীতের আমেজ থেকেই যাচ্ছে।


You might also like!