kolkata

3 years ago

Weather Forecast : এক ধাক্কায় তাপমাত্রা বাড়ল ৩ ডিগ্রি , শীত নিয়ে কী জানাচ্ছে হাওয়া অফিস জেনে নিন

Weather Forecast
Weather Forecast

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তিলোত্তমায় উষ্ণতার পারদের ওঠা-নামা অব্যাহত রইল গত রবিবার তাপমাত্রার পারদ উঠল প্রায় ৩ ডিগ্রি। দ্বিতীয় দিনে তার চেয়ে কিছুটা কমল তাপমাত্রা।,তবে সোমবারও তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি ই থাকল। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, এই তাপমাত্রা স্বাভাবিক। সকালের দিনে কুয়াশা থাকলেও কলকাতায় সোমবার সারা দিন আকাশে থাকবে হালকা মেঘের আনাগোনা। তবে এই মুহূর্তে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। গত ২৪ ঘণ্টাতেও বৃষ্টি হয়নি। 

এ বছর শীতকালে পারদের এমন ওঠানামা প্রায়সই হছে,কখনও ঠান্ডা পড়ছে, সেই আমেজ কাটতে না কাটতেই আচমকা বেড়ে যাচ্ছে তাপমাত্রা। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, উত্তুরে হাওয়া দুর্বল। যে কারণে শীতকালেও চেনা শীতের দেখা নেই। বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় তৈরি হয়েছিল। তার প্রভাবেও শীত বাধা পেয়েছে রাজ্যে। কলকাতার পাশাপাশি জেলাতেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী। 

অন্যদিকে, রবিবার দার্জিলিংয়ে জাঁকিয়ে ঠান্ডা পড়েছিল। তাপমাত্রা নেমে গিয়েছিল শূন্য ডিগ্রিতে। বছরের প্রথম দিনে দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ০.৮ ডিগ্রি সেলসিয়াস। চলতি মরসুমে এটাই দার্জিলিংয়ের শীতলতম দিন। অবশ্য শূন্য ডিগ্রিতে তাপমাত্রা নামলেও তুষারপাত হয়নি দার্জিলিংয়ে।

You might also like!